যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ওয়ার্ক পারমিট সুবিধা বাতিল

যুক্তরাষ্ট্রে স্বয়ংক্রিয় ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধির সুবিধা আর থাকছে না। আগে অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও নবায়নের আবেদন প্রক্রিয়াধীন থাকলে সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত কাজ করার যে সুবিধা ছিল, তা স্থায়ীভাবে বাতিল করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। নতুন নিয়ম কার্যকর হলে নির্ধারিত মেয়াদে কাজের অনুমতির নবায়ন না হলে আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকা অভিবাসীরাও কাজ করার বৈধতা হারাবেন। গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে বিষয়টি প্রকাশের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনটি কার্যকর হয়।

প্রতিবেদনে ব্লুমবার্গ ল-এর বরাতে বলা হয়, গত বছর চালু করা অন্তর্বর্তীকালীন ব্যবস্থাকে স্থায়ী রূপ দিয়েছে ডিএইচএসের নতুন বিধি। এর ফলে যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের সময় চালু হওয়া ৫৪০ দিনের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা আর থাকছে না।

নতুন নিয়ম অনুযায়ী, কাজের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পর নবায়নের আবেদন বিবেচনাধীন থাকলেও সংশ্লিষ্ট অভিবাসন প্রত্যাশীরা স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতি পাবেন না। ফলে সময়মতো নবায়ন সম্পন্ন না হলে তাদের কাজ বন্ধ রাখতে হতে পারে।

এ ছাড়া বিদেশি কর্মীরা তাদের কাজের অনুমতিপত্রের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের বেশি আগে নবায়নের আবেদন করতে পারবে ন না। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার ছয় মাসের মধ্যে আবেদন করার সুযোগ থাকলেও আবেদন জমা দেওয়ার পর অনুমোদন পেতে দেরি হলে কর্মীদের কর্মসংস্থান অনিশ্চয়তা তৈরি হতে পারে। প্রতিবেদন অনুযায়ী, নতুন বিধিটি ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে বিষয়টি প্রকাশের সঙ্গে কার্যকর হওয়ার কথা।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed