ইরানে হামলা বৈশ্বিক কল্যাণের স্বার্থে সাময়িক স্থগিত: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আপাতত ইরানে তাদের পরিকল্পিত হামলা স্থগিত করতে সম্মত হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ সমাপ্তির জন্য মধ্যপ্রাচ্যের এই দুই মিত্র দেশ একটি চুক্তির খসড়া ফ্রেমওয়ার্কে পৌঁছেছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেন, সম্ভাব্য এই চুক্তির অধীনে ‘হরমুজ প্রণালি অবিলম্বে এবং সম্পূর্ণভাবে খুলে দেওয়া’ অন্তর্ভুক্ত থাকবে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথটি ইরানের কারণে অধিকাংশ সময় বন্ধ ছিল।

পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন সামরিক শক্তি প্রদর্শনের জন্য যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত ছিল। তা সত্ত্বেও ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে আমরা সব ধরণের হামলা স্থগিত করেছি। কারণ, একটি চুক্তির মৌলিক বিষয়ে সবাই একমত হয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী অবিলম্বে ও পূর্ণাঙ্গভাবে উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো।’

তিনি আরও যোগ করেন, ‘বৈশ্বিক কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে আমি হামলা বাতিলের এই অনুরোধে রাজি হয়েছি, তবে তা দ্রুত একটি চূড়ান্ত চুক্তি করার শর্তসাপেক্ষ।’ ট্রাম্প উল্লেখ করেন, ইসরায়েলও এই প্রক্রিয়ায় যোগ দিতে সম্মত হয়েছে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed