‘বৃহত্তর নোয়াখালী সোসাইটি অব নিউ জার্সি’র বনভোজন ২৮ জুলাই বেল প্লেইন ষ্টেট ফরেস্টে আয়োজন করা হয়। প্রবাসে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রাণবন্ত বনভোজন বাংলাদেশীদের মিলনমেলায় পরিনত হয়।
অনুকূল আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশি, তাদের পরিবার-পরিজন ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন এই বনভোজনে। সকালের নরম রোদ, দুপুরের উষ্ণতা আর বিকেলের স্নিগ্ধতায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়। শহরের কোলাহল, ব্যস্ততা আর কংক্রিটের দেয়ালের গণ্ডি পেরিয়ে প্রবাসী বাংলাদেশিরা দিনটি কাটিয়েছেন হাসি, গল্প, গান ও মিলনমেলার মধ্য দিয়ে।
এই বনভোজনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিশু, পুরুষ ও নারীদের বিভিন্ন ধরনের খেলাধুলা। বনভোজনে বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজনও ছিল। অংশগ্রহণকারীদের জন্য খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজনের মধ্যে ছিল ছোটদের দৌড় প্রতিযোগিতা, নারীদের বালিশ খেলা। বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সেলিম কোষাধ্যক্ষ শামসুল আলম চৌধুরী ও বনভোজনের আহ্বায়ক জহিরুল ইসলাম সেন্টু।
বনভোজনের অংশগ্রণকারী সংগঠনের সদস্য ও অতিথিরা এমন মিলনমেলার আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে ভবিষ্যতে এধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান।





Add comment