প্রগ্রেসিভ ফোরাম ইউএস’র সমসাময়িক বাংলাদেশ বিষয়ক সেমিনার

প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র উদ্যোগে ‘সাম্প্রতিক বিশ্ব ভাবনা ও সমসাময়িক বাংলাদেশ’ শীর্ষক একটি সেমিনার গত ২৪ জুলাই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধে পুঁজিবাদ, সমাজতন্ত্র, সাংস্কৃতিক আধিপত্য, বৈচিত্র্য এবং সমাজে ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদের ভূমিকা নিয়ে উপস্থাপন করেন ডা. শাহীন রহমান। তিনি তিনি বলেন, ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদ সমাজ, রাষ্ট্র এবং বৈশ্বিক পর্যায়ে মানবিক সম্প্রীতি, মর্যাদা, ন্যায়বিচার ও শান্তি বিনষ্ট করে। পুঁজিবাদ নিজস্ব স্বার্থ ও টিকে থাকার প্রয়োজনে এসব সমস্যার কার্যকর সমাধানে আন্তরিকভাবে এগিয়ে আসে না; বরং অনেক ক্ষেত্রে এসব সংঘাত ও বিভাজন থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বে সমাজতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক উত্তরণ, মানবিক সমাজ নির্মাণের প্রচেষ্টা এবং শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। সাম্রাজ্যবাদী-পুঁজিবাদী ব্যবস্থা অতীতের ধারাবাহিকতা বহন করলেও বর্তমান সময়ে তা নতুন এক স্তরে উন্নীত হয়েছে। পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থাকে নিরাপদ রাখতে নানা ধরনের ধ্যান-ধারণা, মতাদর্শ, তত্ত্ব ও জ্ঞানের উৎপাদন এবংবিস্তার ঘটানো হচ্ছে। এভাবেই গড়ে উঠছে ‘বিশ্বতত্ত্ব কারখানা (জিটিআই)’, যার অন্যতম কেন্দ্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়সমূহ এবং সেখানকার একাডেমিক পরিমণ্ডল। এসব তত্ত্বের অনেকগুলোই সংগ্রামের মাঠে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশে বিকশিত হয়েছে।

ডা. রহমান আরও বলেন, ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অর্জন সম্ভব হয়েছে সংগঠিত গণআন্দোলনের মাধ্যমে, যেখানে ব্যক্তি স্বার্থের পরিবর্তে সমাজ, জাতি ওজনগণের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সমসাময়িক পুঁজিবাদী সমাজে মানুষ ক্রমশ ব্যক্তিগত সাফল্য ও আত্মোন্নয়নের দিকেইবেশি মনোযোগী হয়ে উঠছে। পুঁজিবাদ ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাকে উৎসাহিত ও পুরস্কৃত করে, যার ফলে মানুষের মনোযোগ ব্যক্তিগত অর্জনের দিকে কেন্দ্রীভূত হয় এবংবৃহত্তর সামাজিক, জাতীয় ও বৈশ্বিক সংগ্রামে অংশগ্রহণের আগ্রহ কমে যায়। ব্যক্তিকেন্দ্রিক এই প্রবণতা সম্মিলিত আন্দোলন ও সমাজভিত্তিক উদ্যোগকে দুর্বল করে দিতে পারে।

সেমিনারে সভাপতিত্ব করেন প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ’র সভাপতি হাফিজুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক ছাত্রনেতা আনোয়ারুল হক।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed