আটলান্টিক সিটিতে বিএএসজের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ২৬ জুলাই সিটির ৫০২ উত্তর এনাপলিস এভিনিউস্থ মাঠে আয়োজিত হয়েছে। দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টটি ছিল কমিউনিটির যুব সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহাদ্যের সেতু বন্ধন। টুর্নামেন্টে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও পেন্সিলভেনিয়ার ১২টি ক্রিকেট দল অংশগ্রহণ করে। দিনের শুরুতে ক্রিকেট সংগঠক সাব্বির হোসেন ভূঁইয়া বিএএসি নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

ক্রিকেট টুর্নামেন্টে কর্তারড টাইগার ক্রিকেট দল পাক কাশ্মীর ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান হিসেবে ইমতিয়াজ ও সেরা বোলার হিসেবে সালমান নির্বাচিত হয়েছেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফারহান। বিএএসির কর্মকর্তারা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রিকেটের উন্মাদনা উপভোগ করতে বিভিন্ন কমিউনিটির লোকজন এবং ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের ক্রীড়া সম্পাদক রাজিব চৌধুরী টুর্নামেন্টটি আয়োজনে মুখ্য ভূমিকা রাখেন। তাকে সহযোগিতা করেন তপু, আহমেদ, মনসুর প্রমুখ। বিএএসি সভাপতি শহীদ খান, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ টুর্নামেন্ট সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed