নিউইয়র্কে আইস’র হাতে সাড়ে ২৮ হাজার আটক

যুক্তরাষ্ট্র জুড়ে আইসের হাতে আটকের ঘটনা বৃদ্ধি পেয়েছে| ফলে অভিবাসীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে| শুধু নিউইয়র্ক সিটিতেই গত এক বছরে সাড়ে ২৮ হাজার অভিবাসী আটকের ঘটনা ঘটেছে| ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলাকালে অবৈধ অভিবাসীদের আটক ও ডিপোর্টেশনের সংখ্যা কিছুটা কমলেও তা পুরোপুরি বন্ধ হয়নি| যুদ্ধ শুরু হয়েছিল গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে| মাঝে কিছু কিছু সময়ে যুদ্ধের প্রচণ্ডতা কমেছে, স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা প্রায় নাকচ হওয়ার পর ‘আইস’ অবৈধ অভিবাসী আটকাভিযান পুনরায় গতি সঞ্চার করেছে| কেবল নিউইয়র্ক সিটিতেই এক বছরে ২৮,৪২৭টি অভিবাসন সংশ্লিষ্ট গ্রেপ্তারের তথ্য দিয়েছে ‘ডিপোর্টেশন ট্রেকারডটলাইভ’|

এক পরিসংখ্যানে দেখা যায় গত ৪ এপ্রিল থেকে জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ৫ লাখ ৮২ হাজার ৪০ জনকে আটক করা হয়েছে এবং বর্তমানে ডিটেনশন সেন্টারগুলোতে রয়েছে ৬৫,৭৭০ জন| গত এপ্রিল পর্যন্ত ডিটেনশন সেন্টারগুলোতে আটক ছিল মাত্র ৫,৪৫০ জন| ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ‘আইস’ গত দেড় বছরে মোট ৮ লাখ ৪৫ হাজারের বেশি অভিবাসীকে বহিস্কার করেছে| এর মধ্যে ২০২৫ সালে ৪ লাখ ৪২ হাজার ৬৬৩ জন এবং ২০২৬ সালের জুন পর্যন্ত ৪ লাখ ৩ হাজার, ২৯৪ জন| এছাড়া সীমান্তে আটকে দিয়েছে প্রায় ৩০ লাখ বিদেশিকে, যারা যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং ১৬ লাখ অভিবাসী ¯ে^চ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে মর্মে হোমল্যান্ড সিকিউরিটির পরিসংখ্যানে পাওয়া যাচ্ছে|

গত ১ জুলাই নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক রিপোর্টে শহর এলাকাগুলোতে মাত্র ৫ দিনে দশ হাজারের বেশি অভিবাসী আটকের কথা বলা হয়েছিল| এরপর থেকে আটক সংখ্যা দ্রুত বেড়েছে| ফলে অভিবাসী কমিউনিটির মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে| নিউইয়র্ক টাইমসের রিপোর্টে আরো বলা হয়েছে যে, সাম্প্রতিক দিনগুলোতে হোমল্যান্ড সিকিউরিটি ‘আইস’কে নির্দেশ দিয়েছে, যাতে তারা ডিপোর্টেশনযোগ্য অভিবাসীদের আটক কাজে অধিক মনোযোগী হন| ‘আইস’ এজেন্টরা অভিবাসীদের আদালতে হাজিরার সময়, ট্রাফিক সিগন্যালে এবং পথেঘাটে সন্দেহভাজন অভিবাসীকে গ্রেপ্তার শুরু করেছে| এই উদ্যোগের ফলে সাম্প্রতিক আটকের সংখ্যা চলতি বছরের শুরুতে ˆদনিক আটক সংখ্যা ১,০০০ এর চেয়ে এখন প্রায় দ্বিগুণ হয়েছে|

রিপোর্ট অনুযায়ী হোয়াইট হাউস গ্রেপ্তারের সংখ্যা বাড়াতে চায়| বর্তমান গতি কতদিন বজায় রাখা সম্ভব হবে তা এখনো স্পষ্ট নয়| তবে, ˆদনিক ২,০০০ গ্রেপ্তারই এখন নতুন মানদণ্ড| টাইমস বলেছে, গ্রেপ্তার বৃদ্ধি ইঙ্গিত দেয় যে, প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের ব্যাপক সংখ্যায় ডিপোর্ট করার প্রতিশ্রুতি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ| ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র লরেন বিস নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট| কেউ যদি অবৈধভাবে আমাদের দেশে আসেন, আমরা তাকে খুঁজে বের করব, গ্রেপ্তার করব এবং ডিপোর্ট করব|’

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এখন অবৈধ অভিবাসী পাকড়াও এ ব্যাপক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রজুড়ে| ‘আইস’ এর সূত্র উল্লেখ করে রিয়েল-টাইমট্রেকিং প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী গত সপ্তাহে সমগ্র যুক্তরাষ্ট্রে ২১,৯০০ এর বেশি অভিবাসী বিরোধী অভিযান চালানো হয়েছে এবং এসব অভিযানে গ্রেপ্তার, ডিটেনশন সেন্টারে প্রেরণ ও কিছু ডিপোর্টেশনের ঘটনাও ঘটেছে| কেবল নিউইয়র্ক সিটিতেই ২৮,৪২৭টি অভিবাসন-সংশ্লিষ্ট গ্রেপ্তারের তথ্য দিয়েছে ‘ডিপোর্টেশনট্রেকারডটলাইভ’|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed