প্রবাসী উল্লাপাড়া এসোসিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো গত ১৮ জুলাই| ব্রংকসের ফেরিপয়েন্ট পার্কে আয়োজন ছিল চমৎকার| সকালে বেশ কয়েকটি পরিবার ও আয়োজকরা সেখানে উপস্থিত হন| ব্যানার টাঙ্গানো, টেন্ট ও টেবিল স্থাপনসহ সব আয়োজনই ছিল সুন্দর| কিন্তু বিধিবাম| ১০টার পর থেকেই শুরু হয় তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়া| দুপর ২টা পর্যন্ত অপেক্ষা করেও বৃষ্টি থামার কোন লক্ষণ ছিল না|
আয়োজকরা অগত্যা পার্কের স্থান পরিবর্তন করে ঘরোয়া আয়োজনের উদ্যোগ নেন| ব্রংকসের পার্কচেষ্টারস্থ নিরব রেষ্টুরেন্টের হলরুমে অতিথি ও উল্লাপাড়াবাসীকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়| বিকেল নাগাদ সকলেই চলে আসেন নিরব রেষ্টুরেন্টে| শুরু হয় ঘরোয়া খানাদানা, পুরষ্কার বিতরন ও আলোচনা| পরিবেশ পরিস্থিতিতে স্থান পরিবর্তনের জন্য আয়োজকরা দুঃখ প্রকাশ করেন|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এসএম হাসান আলী| সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হালিম| আলোচনায় অংশ নেন সাংবাদিক মনোয়ারুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সেলিম রেজা, আব্দুল খালেক, তানজিল আহমেদ আরিফ, নুরে আলম সিদ্দিকী, নাসিমুল গণি টিপু, সামশুল আতিকিন, শফিকুল ইসলাম, আব্দুর রউফ সরকার, হাসান শাহরিয়ার, সেলিনা সরকার, আকবর আলী, নূর মোহাম্মদ সরকার, সারোয়ার পাপন, মাহবুব রবিন,কামরুল হাসান লাবলু, আয়ুব আলী, নাজমুল হোসাইন, মোস্তাফিজুর রহমান, সেলিনা সরকার, রেজাউল খান ও মুক্তা খানম| ঘরোয়া আয়োজন হলেও শতাধিক উল্লাপাড়াবাসী এ অনুষ্ঠানে যোগ দেন| খাবার পর্ব শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়|





Add comment