সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে যুক্তরাষ্ট্রের অনুমোদন

সৌদি আরবকে প্রাকৃতিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণে একটি চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প| যদিও তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য এই অনুমতি দেয়া হবে| ইউরেনিয়াম সমৃদ্ধকরণই সরাসরি কোনো পারমাণবিক অস্ত্র তৈরির জন্য একমাত্র শর্ত নয়, এর সঙ্গে অন্যান্য জটিল প্রযুক্তিও যুক্ত থাকে| তবে এটি অস্ত্র তৈরির পথ উন্মুক্ত করে দেয়| সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা না হলেও বুধবার নাগাদ এটি প্রকাশ্যে আসতে পারে বলে জানিয়েছেন চুক্তির সঙ্গে সম্পর্কিত দুই ব্যক্তি| ৩০ বছর মেয়াদি এই চুক্তিতে দেশটির পারমাণবিক কর্মসূচির উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে| যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ পর্যালোচনার পর সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলার অনুমতিও দেয়া হতে পারে এই চুক্তির আওতায়|

পর্যালোচনার জন্য চুক্তিটি মার্কিন কংগ্রেসে পেশ করা হলে এটি আইনপ্রণেতাদের বাধার মুখে পড়তে পারে| কারণ আইনপ্রণেতাদের অনেকের আশঙ্কা, সৌদি আরবকে নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধ করার দীর্ঘদিনের ইচ্ছা পূরণে সহায়তা করা হলে এ অঞ্চলে পারমাণবিক অস্ত্রের প্রসার ও প্রতিযোগিতা নতুন করে শুরু হতে পারে| সৌদি আরব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটি সদস্য রাষ্ট্র| অস্ট্রিয়ার ভিয়েনাভিত্তিক এই সংস্থাটি শান্তি রক্ষা কাজে পারমাণবিক শক্তির ব্যবহারে উৎসাহ দেয় এবং কোনো দেশের কাছে গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি রয়েছে কিনা তা নিশ্চিত করতে পরিদর্শন পরিচালনা করে| তবে সংশ্লিষ্ট একজন ব্যক্তি জানিয়েছেন, এই চুক্তিতে আইএইএ’র অতিরিক্ত প্রটোকল অন্তর্ভুক্ত থাকছে না, যা থাকলে সংস্থাটি আরও গভীর নজরদারি, পরিদর্শন ও যাচাইকরণের সুযোগ পেতো|

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে আক্রমণ শুরু করার পরপরই এই সম্ভাব্য চুক্তির ঘোষণা সামনে এলো| ইরানের পারমাণবিক অস্ত্র ˆতরির সক্ষমতা ধ্বংস করতেই ওই আক্রমণ চালানো হয়েছিল বলে দাবি করা হয়, যদিও তেহরান শুরু থেকেই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে| উদ্ভূত পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউস বা রিয়াদে সৌদি কর্মকর্তাদের কাছে মন্তব্য চাওয়া হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি| এর আগে ট্রাম্প এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন উভয়ই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ভাগ করে নেয়ার জন্য সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed