যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিশ্বজুড়ে সতর্ক থাকার নির্দেশ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে বিশ্বজুড়ে অবস্থানরত নিজেদের নাগরিকদের বাড়তি সতর্কতা অবল¤^নের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর| কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে|

পররাষ্ট্র দপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, বিশেষ করে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবল¤^ন এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখতে হবে| একই সঙ্গে সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণসংক্রান্ত বিভিন্ন ধরনের বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে| এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের ওই অঞ্চল সফর বা মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তর|

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ইরান এবং তেহরানের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন ¯^ার্থসংশ্লিষ্ট স্থাপনা, কূটনৈতিক মিশন কিংবা মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালাতে পারে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed