বিশ্বকাপ ফাইনাল তীব্র তাপপ্রবাহে পড়বে

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড শহরে আগামী ১৯ জুলাই ফিফা বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে| নিউ জার্সির কর্মকর্তাদের ধারণা, তীব্র তাপপ্রবাহের কারণে গত কয়েকদিনে অঙ্গরাজ্যটির ১০টি কাউন্টিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে| মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই মধ্য ও উত্তর নিউ জার্সির বাসিন্দা| কর্মকর্তাদের ভাষ্য, অনেককে শীতাতপ নিয়ন্ত্রণবিহীন বাড়িতে, নিজ বাড়ির বাইরে, সড়কে ও পার্ক করা গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে|

এদিকে ভয়াবহ তাপপ্রবাহ এবং প্রচণ্ড গরমে যুক্তরাষ্ট্রের মোট ২৫ জনের মৃত্যু হয়েছে| দেশটির পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিশাল একটি তাপগ¤^ুজ (হিট ডোম) অবস্থান করছে| গত ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের ২৫০তম ¯^াধীনতাবার্ষিকী| এর কয়েকদিন আগে থেকেই তীব্র তাপপ্রবাহ শুরু হয়| দেশটির কোটি কোটি মানুষকে আরো কয়েক দিন প্রচণ্ড গরমে নাকাল হতে হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে| যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে|

প্রচণ্ড গরমে দমবন্ধ অনুভূতি ¯^াধীনতাবার্ষিকীর উৎসব-আনন্দে বিঘ্ন ঘটিয়েছে| গত রোববারও যুক্তরাষ্ট্রজুড়ে ১৪ কোটির বেশি মানুষ তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতার আওতায় ছিল| গত বৃহস্পতিবার গরমে প্রথম মৃত্যুর ঘটনা জানা যায়| মারা যাওয়া ব্যক্তিদের বয়স ৩৫ থেকে ৮০ বছরের মধ্যে| তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি| প্রাথমিক তদন্তের পর কর্মকর্তারা ধারণা করছেন, এসব মৃত্যু তাপপ্রবাহ-সম্পর্কিত|
নিউ জার্সি অঙ্গরাজ্যের জন¯^াস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘এটি গ্রীষ্মকালের সাধারণ কোনো তাপপ্রবাহ নয়| এ ধরনের তাপপ্রবাহ খুব দ্রুতই সব বয়সী মানুষ ও প্রাণীর জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে| ’

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed