নিউইয়র্কে আইনশৃঙ্খলার উন্নয়নে ১০০ মিলিয়ন ডলার

নিউইয়র্কে আইনশৃঙ্খলার উন্নয়নে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা গভর্নর ক্যাথি হোচুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম উন্নয়নে ১০০ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগের ঘোষণা দেন নিউইয়র্ক স্টেটে জননিরাপত্তা আরো শক্তিশালী করতে গত সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম উন্নয়নে ১০০ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোচুল| এ অর্থের মাধ্যমে পুলিশ বিভাগ ও শেরিফের দফতরগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়া হবে, যাতে তারা আরো কার্যকরভাবে অপরাধ প্রতিরোধ, তদন্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পারে|
ঘোষণা অনুযায়ী, ৭৫ মিলিয়ন ডলার ব্যয় করা হবে ল এনফোর্সমেন্ট টেকনোলজি (লিটেক) গ্র্যান্ট প্রোগ্রামের মাধ্যমে| এ অর্থ নিউইয়র্ক সিটির বাইরে অবস্থিত পুলিশ বিভাগ ও কাউন্টি শেরিফের দফতরগুলোর প্রযুক্তি ও সরঞ্জাম আধুনিকায়নে ব্যবহার করা হবে| বাকি ২৫ মিলিয়ন ডলার ব্যয় করা হবে একটি নতুন স্টেটব্যাপী রেকর্ডস ম্যানেজমেন্ট সিস্টেম ˆতরিতে, যা বহু দশক ধরে ব্যবহৃত পুরোনো তথ্যভাণ্ডার ব্যবস্থার পরিবর্তে চালু হবে| নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান, অপরাধ সংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং রিপোর্টিং আরো কার্যকর হবে|

গভর্নর ক্যাথি হোচুল বলেন, নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে যারা প্রতিদিন জনগণের সুরক্ষায় কাজ করেন, তাদের হাতে আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিতে হবে| তিনি বলেন, এই বিনিয়োগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো দক্ষ করে তুলবে, জননিরাপত্তা জোরদার করবে এবং অপরাধ দমন ও তদন্তে তাদের সক্ষমতা বাড়াবে| একই সঙ্গে এটি স্টেট জুড়ে অপরাধ কমানোর সরকারের সামগ্রিক কৌশলকে আরো শক্তিশালী করবে|

এ কর্মসূচি পরিচালনা করবে নিউইয়র্ক স্টেট ডিভিশন অব ক্রিমিনাল জাস্টিস সার্ভিসেস| সংস্থাটি জানিয়েছে, গ্র্যান্টের অর্থ দিয়ে বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা সরঞ্জাম কেনা যাবে| এর মধ্যে রয়েছে গুলি শনাক্তকারী অ্যাকুস্টিক সেন্সর ব্যবস্থা, ড্রোন, ড্রোন প্রতিরোধ প্রযুক্তি, থ্রিডি লেজার ক্রাইম সিন স্ক্যানার, ট্রমা কিট, অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর, বডি-ওয়ার্ন ক্যামেরা, ব্যালিস্টিক ভেস্ট, ট্রাফিক নিরাপত্তা সরঞ্জাম, উন্নত আলোকসজ্জা ব্যবস্থা, বিশেষায়িত রেকর্ডস ম্যানেজমেন্ট সফটওয়্যার, টহল গাড়ির সরঞ্জাম এবং পুলিশ সদস্যদের নিরাপত্তা উপকরণ| এছাড়া গ্র্যান্টের অর্থ ব্যবহার করে ৯১১ কল সেন্টার, জরুরি ব্যবস্থাপনা কার্যক্রম, পার্কিং ও কোড এনফোর্সমেন্ট এবং জনগণের সঙ্গে যোগাযোগ উন্নত করার জন্য বিভিন্ন ডিজিটাল যোগাযোগ প্ল্যাটফর্মও আধুনিকায়ন করা যাবে|

ডিভিশন অব ক্রিমিনাল জাস্টিস সার্ভিসেসের কমিশনার রোসানা রোসাডো বলেন, গভর্নর হোকল জননিরাপত্তার জন্য রেকর্ড পরিমাণ অর্থায়ন নিশ্চিত করেছেন| এই অর্থায়নের মাধ্যমে সংস্থাটি অঙ্গরাজ্যের বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থা ও কমিউনিটি সংগঠনকে কার্যকর সহায়তা দিতে পারবে এবং নিউইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে|

কর্মসূচির আওতায় নিউইয়র্ক সিটির বাইরে অবস্থিত প্রায় ৫০০টি সংস্থা আবেদন করতে পারবে| এর মধ্যে রয়েছে গ্রাম, শহর, সিটি ও আদিবাসী পুলিশ বিভাগ এবং কাউন্টি শেরিফের দফতর| প্রতিটি সংস্থার পূর্ণকালীন শপথ নেওয়া কর্মকর্তার সংখ্যার ভিত্তিতে অনুদানের পরিমাণ নির্ধারণ করা হবে| যেসব সংস্থায় ১০ জন বা তার কম কর্মকর্তা রয়েছেন, তারা সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত অনুদান পেতে পারবেন| আর এক হাজার এক জনের বেশি কর্মকর্তা রয়েছে এমন বড় সংস্থাগুলো সর্বোচ্চ ৬ মিলিয়ন ডলার পর্যন্ত অনুদান পাওয়ার সুযোগ পাবে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed