ইরানের সঙ্গে অনুষ্ঠিত ˆবঠক একটি ঐতিহাসিক ঘটনা : ভ্যান্স

ইরান যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ˆবঠক| সুইজারল্যান্ডের এই আলোচনাকে একটি ঐতিহাসিক ˆবঠক বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স| এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতার অংশ নেওয়ায় তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি| ভ্যান্স বলেন, এই তিন মাসে তিনি অন্য সবার চেয়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গেই বেশি কথা বলেছেন| বিবিসি জানায়, তিনি বলেন, মধ্যপ্রাচ্যে কূটনীতি এবং স্থিতিশীলতার উপর ভিত্তি করে একটি নতুন ভবিষ্যতের ওপর জোর দিয়েছেন| তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক ভালো ছিল না এবং তা অস্থিতিশীলতার কারণ ছিল, কিন্তু এখন একটি ইতিবাচক দিক সামনে আসছে|
সূত্রটির মতে, সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত ˆবঠকের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে| প্রায় ৮০ মিনিট আলোচনা চলার পর অংশগ্রহণকারী প্রতিনিধিদলগুলোকে নিজেদের মধ্যে পরামর্শের সুযোগ দিতে ˆবঠক সাময়িকভাবে স্থগিত করা হয়|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed