নিউইয়র্কে বেপরোয়া গাড়িচালনা রোধে নতুন আইন

নিউইয়র্কের রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি নতুন আইন পাস হয়েছে| নিউইয়র্ক স্টেটের বাজেটের অংশ হিসেবে অনুমোদিত এই আইনের অধীনে, সিটির সবচেয়ে বেশি আইন অমান্যকারী বা ‘সুপার স্পিডার’ চালকদের গাড়িতে বাধ্যতামূলকভাবে গতি নিয়ন্ত্রক ডিভাইস বা ‘স্পিড-লিমিটিং ডিভাইস’ বসানো হবে| কোনো চালক এক বছরে ১৬ বা ততধিক বার স্পিড ক্যামেরায় ধরা পড়লে তাকে জিপিএস প্রযুক্তিনির্ভর এই ডিভাইস গাড়িতে সংযুক্ত করতে হবে| এর ফলে চালকের পক্ষে যেখানে গাড়ির গতির যে স্পিড লিমিট রয়েছে তার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানো আর সম্ভব হবে না| স্টেট গভর্নর ক্যাথি হকুল বাজেটে স্বাক্ষরের এক বছর পর থেকে আইনটি কার্যকর হবে এবং এরপর থেকে আইন লঙ্ঘনের শাস্তি কার্যকর করা হবে|
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গভর্নর ক্যাথি হকুল বেপরোয়া চালকদের কড়া সতর্কবার্তা দিয়ে বলেন, আপনারা আমাদের আইন অমান্য করতে পারবেন না এবং শিশু, পথচারী ও অন্যান্য চালকদের জীবন ঝুঁকিতে ফেলতে পারবেন না, কারণ তাদের নিরাপদে থাকার অধিকার রয়েছে| নতুন এই আইনটি মূলত সিটির স্কুল জোনগুলোর স্পিড ক্যামেরা কর্মসূচির ওপর ভিত্তি করে ˆতরি করা হয়েছে|
নিউইয়র্ক সিটির ৭৫০টি স্কুল জোনের ক্যামেরায় কোনো গাড়ি নির্ধারিত সীমার চেয়ে ঘণ্টায় ১০ মাইলের বেশি গতিতে চালানো হলে মালিকের ঠিকানায় সাধারণত ৫০ ডলারের জরিমানার নোটিশ পাঠানো হয়| ‘ট্রান্সপোর্টেশন অল্টারনেটিভস’-এর রিপোর্ট অনুযায়ী, জরিমানা সত্ত্বেও প্রায় ১৪ হাজার ৬০০ চালক বারবার এই আইন ভঙ্গ করেন| দেখা গেছে, এই আইন ভঙ্গকারীদের বেশিরভাগই বিএমডব্লিউ, মার্সিডিজ-বেঞ্জ ও আইডির মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করেন|
নতুন আইনে স্পিড লিমিট ভঙ্গকারীদের জন্য বর্ধিত হারে জরিমানার বিধান রাখা হয়েছে| গাড়িতে ডিভাইস যুক্ত করার নির্দেশ অমান্য করলে চালকদের ১,৫০০ ডলার থেকে ২,৫০০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হতে পারে| বেঁধে দেওয়া সময়ের ৪৫ দিনের মধ্যে ডিভাইসটি গাড়িতে লাগানো না হলে মোটর ভেহিকেল বিভাগ সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধন বাতিল করতে পারবে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed