বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আগামী ৩ নভেম্বর মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচন ঘিরে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি আর বিরোধী দল ডেমোক্রঅটিক পার্টির মধ্যে লড়ছে চরম উত্তেজনা। ইউএস সিনেট, কংগ্রেস আর ষ্টেট গভর্নর পদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে নিউইয়র্কে আগাম ভোট শুরু হচ্ছে ২৪ অক্টোবর শনিবার থেকে, চলবে ১ নভেম্বর রোববার পর্যন্ত। বর্ধিষ্ণু কমিউনিটি হিসেবে সঙ্গত কারণেই নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির কদর বাড়ছে।

এদিকে আগামী ৩ নভেম্বর মঙ্গলবারের নির্বাচনে বাংলাদেশী কমিউনিটির ভোট চেয়েছেন নিউইয়র্কে অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস। গত ২১ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশী অধ্যুষিত কুইন্সের জ্যামাইকার একটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভোট প্রার্থীনা করেন। ‘বাংলাদেশী কমিউনিটি মিট এন্ড গ্রীট’ শীর্ষক ব্যতিক্রমী এই অনুষ্ঠানে একমাত্র বক্তা ছিলেন লেটিশিয়া জেমস। এসময় কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস বক্তব্য রাখার পর অনুষ্ঠানের মডারেটর নবীর কয়েকটি প্রশ্নের খোলামেলা উত্তর দেন। এময় তিনি বলেন, অভিবাসীদের অধিকার রক্ষাই তার প্রশাসনের প্রধান কাজ ও লক্ষ্য। তিনি বলেন, আমরা নিউইয়র্ক সিটি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিবাসীদের বিরুদ্ধে নানা অন্যায়-অবিচার দেখছি। অনেকের স্ন্যাপ, মেডিকেড কেড়ে নেয়া হচ্ছে। সম্মিলিতভাবে এইসব প্রতিরোধ করতে হবে। আর এজন্য ভোট কেন্দ্রে আসতে হবে এবং ভোট দিতে হবে। তিনি বাংলাদেশী-আমেরিকান সকল ভোটার সহ তাদের প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের তাকে সহ ডেমোক্র্যাটিক প্রার্থীদের ভোট দেয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, ‘এক একটি ভোট সকলের ভয়েস এবং পাওয়ার’। তিনি বলেন, বাংলাদেশী কমিউনিটি ‘গ্রোয়িংআপ কমিউনটি’। ভোটের মাধ্যমে সিটি এবং ষ্টেট পলিসি পরিবর্তনে এই কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লেটিশিয়া জেমস বলেন, আমরা নিউইয়র্ক সিটির স্কুলে ফি ফুড-এর ব্যবস্থা করেছি। আগামীতে ষ্টেট ওয়াইজ স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ফুড বিতরণের উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়াও বিভিন্ন সংগঠনের মাধ্যমে সিটিতে ফি ফুড বিতরণ কর্মসূচীও অব্যাহত থাকবে। তিনি হাউজিং সমস্যা এবং আইস-এর হয়রানী সহ যেকোন সমস্যায় তার অফিসে যোগাযোগ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের সময় আইস বা কোন ন্যাশনাল গার্ড কোন সমস্যা করবে না। প্রয়োজনে তিনি তার অফিসের প্রটেকশন হটলাইন-এ যোগাযোগ করারও আহ্বান জানান।

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সালেহ আহমেদ, শেকিল চৌধুরী, রেজাউল করীম চৌধুরী, খন্দকার তারিকুল ইসলাম, শাহারিয়ার রহমান, ফখরুল ইসলাম দেলোয়ার, জে মোল্লা সানী, বিলাল আহমেদ চৌধুরী, ফিরোজ কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed