যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছালো

যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর রোববার শেষ হয় ডে-লাইট সেভিং টাইম (ডিএসটি)। এদিন স্থানীয় সময় রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে রাত ১টা করা হয়। অর্থাৎ ৩১ অক্টোবর শনিবার দিবাগত রাতে এ পরিবর্তন কার্যকর হয়। নিউইয়র্কসহ ডিএসটি অনুসরণকারী অঞ্চলগুলোর বাসিন্দারা ওই রাতে ঘুমানোর জন্য অতিরিক্ত এক ঘণ্টা পাবেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) তথ্য অনুযায়ী, চলতি বছরের ৮ মার্চ ডে-লাইট সেভিং টাইম শুরু হয়েছিল। ১ নভেম্বর এ ব্যবস্থার সমাপ্তির মধ্য দিয়ে আবার স্ট্যান্ডার্ড টাইম কার্যকর হবে। বর্তমান নিয়ম অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ রোববার ফের ডে-লাইট সেভিং টাইম শুরু হবে।

দিনের আলোকে মানুষের দৈনন্দিন কাজের সময়ের সঙ্গে সমন্বয় করতে এ ব্যবস্থা অনুসরণ করা হয়। বসন্তে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়ায় বিকেল ও সন্ধ্যায় তুলনামূলক বেশি সময় দিনের আলো পাওয়া যায়। শরতে ঘড়ির কাঁটা পেছানোর পর ঘড়ির হিসাবে সূর্যোদয় ও সূর্যাস্ত এক ঘণ্টা আগে হয়। ফলে সকালে তুলনামূলক আগে আলো ফোটে এবং সন্ধ্যায় আগে অন্ধকার নামে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed