প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত

প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্র আয়োজন করলো কবি জীবনানন্দ দাশ ও কবি গোলাম মোস্তফা স্মরণে ২২তম সাহিত্য সভা। গত ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সভা অনুষ্ঠিত হলো নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। পরিষদের আহবায়ক ড: আবুল কাসেম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফজলুল হক। সোহেল হামিদের উপস্থাপনায় কবি আবুল বাশার এর কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবি পঠিত আয়াতের কাব্যানুবাদ আবৃত্তি করেন।

অনুষ্ঠানে আলোচকগন শুদ্ধতম কবি জীবনানন্দ দাশ ও কাব্য সুধাকর গোলাম মোস্তফার কাব্য প্রতিভা, বাংলা সাহিত্যে তাঁদের অবদান ও তাঁদের লেখা নিয়ে আলোচনা করেন। তাঁদের লেখা কবিতা আবৃত্তি , স্বরচিত কবিতা পাঠ – সব মিলিয়ে স্বল্প পরিসরে অনুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠে। প্রধান অতিথি কে. এম. ফজলুল হক বাংলা সাহিত্যের এই দুই বিশিষ্ট কবির স্মরণে সাহিত্য সভার আয়োজনের জন্য “প্রবাহ”-কে ধন্যবাদ জানান এবং বাংলা সাহিত্যে এই দুই কবিকে নিয়ে আরও চর্চা করতে সকলকে উৎসাহিত করেন।

বি. এম. জাকির হোসেন (হিরু) তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে বাংলা সাহিত্যে উৎসাহিত করার আহবান জানান। তিনি বলেন আমরা সামনে এগিয়ে যেতে চাচ্ছি , কিন্তু কোন আদর্শ অনুসরণ করছি না। সুসাহিত্য চর্চার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি কবি গোলাম মোস্তফা রচিত “প্রার্থনা” ও ‘শিশুর পণ’ কবিতা দু’টি আবৃত্তি করেন। বিশিষ্ট বাচিক শিল্পী এম. এ. সাদেক কবি জীবনানন্দ দাশ এর ‘লোকেন বোসের জার্নাল’ কবিতা তাঁর দরাজ কন্ঠে আবৃত্তি করেন। সোহেল হামিদ তাঁর স্বরচিত কবিতা ‘ভোরের আজান’ পাঠ করেন।

গ্রীণটাচ এর সিইও লিয়াকত ইলাহি বলেন, দুই ভিন্ন ধর্মের দুই বিশিষ্ট কবিকে নিয়ে ‘প্রবাহ’ এর এই সাহিত্য সভার উদ্যোগ প্রশংসনীয়। সাহিত্যে আমাদের ধর্মীয় সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রেখে চলতে হবে। তিনি একটি গানের কিয়দংশ ও ‘বনলতা সেন’ কবিতার অংশবিশেষ পাঠ করেন। মোহাম্মদ রউফ কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতা পাঠ করেন।

ড: আবুল কাশেম বলেন, কবি জীবনানন্দ দাশ জীবন সংগ্রামে অনেক কষ্ট করে আমাদের সাহিত্যাঙ্গনে বেশ অবদান রেখেছেন। মুসলিম ঐতিহ্য ধারণ করা কবিদের মধ্যে কবি গোলাম মোস্তফা স্মরণীয় হয়ে থাকবেন। উনাদের কবিতাগুলোকে আমাদের পাঠ্যপুস্তকে গুরুত্ব দিয়ে ঠাঁই দেয়া উচিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকির হোসেন হাওলাদার, মুনতাকিম বিল্লাহ, আশেক আলি প্রমুখ।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed