নিউজার্সির দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব
কালারড পিপলের (এনএএসিপি) আটলান্টিক সিটি চ্যাপটারের
বার্ষিক ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠান গত ২৫ এপ্রিল সিটির
হার্ডরক ক্যাসিনোতে অনুষ্ঠিত হয়েছে| অনুষ্ঠানের বিভিন্ন
আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, সন্মাননা প্রদান,
সংগীত অনুষ্ঠান, ˆনশভোজ |
সংগঠনের সভাপতি কলিম শাহবাজের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের
শুরু হয়| এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউ জার্সির লে.
গভর্নর ড. ডেল ক্যাল্ডওয়েল| অনুষ্ঠানে আটলান্টিক সিটির মেয়র মার্টি
স্মল সিনিয়রকে ‘প্রেসিডেন্ট এওয়ার্ড’ এবং কাউন্টি কমিশনার
কলিন্স এ ডেইসকে গভর্নমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়| এছাড়াও
বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্বকে কমিউনিটি সেবায় অবদান রাখায়
পুরস্কৃত করা হয়|
অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ,
সিটি কাউন্সিলর, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাসহ
বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন|
অনুষ্ঠানে আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো. জহিরুল
ইসলাম বাবুল, শাহরিয়ার আহমেদ, গিয়াস উদ্দীন পাঠান, মামুনুল হক
মামুন প্রমুখ যোগ নেন|
আটলান্টিক সিটি এনএএসিপি শাখার বার্ষিক ফ্রিডম ফান্ড গালা
একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেখানে কমিউনিটির নেতৃবৃন্দকে
সম্মাননা প্রদান করা হয় এবং স্থানীয় তরুণদের জন্য স্কলারশিপ তহবিল
সংগ্রহ করা হয়| এই আয়োজনে ছিল নেটওয়ার্কিংয়ের সুযোগ,
অনুপ্রেরণামূলক বক্তব্য এবং কমিউনিটিতে অসামান্য অবদান রাখা
ব্যক্তিদের স্বীকৃতি প্রদান| এনএএসিপির আটলান্টিক সিটি
চ্যাপটারের সহসভাপতি রোজি সেগুরা সকলকে ধন্যবাদ জানান|





Add comment