আব্দুল আলীম স্মৃতি পরিষদের অভিষেক ৩১ মে

বাংলাদেশের লোক সঙ্গীত সম্রাট খ্যাত মরহুম আব্দুল আলীমকে প্রবাসীদের
মাঝে তুলে ধরার পাশাপাশি তার গানের প্রচার-প্রসার নিয়ে
নিউইয়র্কে গঠিত হয়েছে আব্দুল আলীম স্মৃতি পরিষদ ইউএসএ|
সংগঠনের সভাপতি সাংবাদিক বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক সঙ্গীত
শিল্পী জোহরা আলীম| নিউইয়র্ক প্রবাসী শিল্পী জোহরা আলীম মরহুম
শিল্পী আব্দুল আলীমের কন্যা|
এদিকে ১৭ মের তারিখ পরিবর্তন করে আগামী ৩১ মে রোববার বেলা
দু’টায় আব্দুল আলীম স্মৃতি পরিষদ ইউএসএ’র উদ্যোগে অভিষেক
উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে| জ্যামাইকার হিলসাইড

এভিনিউর স্টার কাবাব রেস্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজিত হবে বলে
জানান আয়োজ্বাধীন । ১০ সদস্য বিশিষ্ট কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোঃ
বদিউজ্জামান| কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- জসিম মাহমুদ,
মুফতি মোহাম্মদ জাহেদ, মকবুল হোসাইন বকুল, ফরহাদ আলী মিয়া,
মামুন খান, আবু সাঈদ সরকার এবং মোঃ মকবুল হোসেন|
মরমী এ শিল্পীর কাজকে প্রবাসীদের কাছে তুলে ধরতে এজন্য মাঝে মধ্যে
বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে| নবগঠিত এই কমিটি সংশ্লিষ্ট
কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে বলে আশা প্রকাশ করা
হয়েছে|
মরমী শিল্পী আব্দুল আলীম ১৯৩১ সালের ২৭ জুলাই বৃটিশ ইন্ডিয়ার পশ্চিম
বাংলার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন| তিনি ১৯৪৭ সালে ঢাকা চলে
আসেন এবং মাত্র ১৪ বছর বয়সে ঢাকা বেতারের শিল্পী হিসেবে যোগ
দেন| তিনি ৪৩ বছর বয়সে ১৯৭৪ সালের ৫ সেপ্টে¤^র ঢাকার পিজি
হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন| তার স্ত্রীর নাম বেগম জামিলা
খাতুন| শিল্পী আব্দুল আলীম প্লেব্যাক শিল্পী হিসেবে ১৯৭৫ সালে
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, ১৯৭৭ সালে একুশে পদক এবং ১৯৯৭
সালে বাংলাদেশের স্বাধীনতা পুরষ্কার লাভ করেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed