ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক

সাংস্কৃতিক সংগঠন হৃদয়ে বাংলাদেশের নতুন কমিটির অভিষেক ও বৈশাখী উৎসব গত ২৬ এপ্রিল ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়| আনন্দ উৎসবে আয়োজিত দুই পর্বের অনুষ্ঠানে প্রথম পর্বে গানে গানে বৈশাখ উৎসব পালন এবং দ্বিতীয় পর্বে হৃদয়ে বাংলাদেশ কার্যকরী পরিষদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান দিয়ে সাজানো হয়|
সংগঠনের সভাপতি সাইদুর রহমান লিংকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ˆসয়দ ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, উপদেষ্টা আকতার হোসেন, নবনির্বাচিত উপদেষ্টা আব্দুল মুহিত, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, উপদেষ্টা আব্দুর রহমান, উপদেষ্টা শামীম আহমেদ|
প্রথম পর্বে দলীয় সংগীত পর্ব সঞ্চালনা করেন তাসনিন জারা, মাহমুদুল হাসান ও সয়দ ফয়েজ| বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হলে উপস্থিত সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন এবং পরপর চারটি গান পরিবেশন করে দলীয় সংগীত পর্ব শেষ হয়|
দ্বিতীয় পর্বে ২০২৬-২০২৯ নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ| নবনির্বাচিত কমিটির সদস্যদের গোলাপ দিয়ে বরণ করে নেন উপদেষ্টা আব্দুর রহিম বাদশা|
নতুন কমিটিতে রয়েছেন— সভাপতি সাইদুর রহমান লিংকন, সহ-সভাপতি পল্লব সরকার, সহ-সভাপতি মোশাররফ শিকদার, সাধারণ সম্পাদক ˆসয়দ কামরুজ্জামান ফয়েজ, যুগ্ম সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী বেলাল, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক ফাহমিনা পারভীন, সাংস্কৃতিক সম্পাদক শারমিন তানিয়া, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, দপ্তর সম্পাদক মার্গারেট মল্লিক, সমাজকল্যাণ সম্পাদক রুপচান মিয়া, সদস্য মেহেদী কাবুল| শপথ গ্রহণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শারমিন তানিয়া, ˆসয়দ ফয়েজ, সঞ্চিতা ঠাকুর, তাসনিন জারা, শেখ শফিক, মইন রাজা, বিনিতা জয়| মনোমুগ্ধকর নববর্ষ বরণ ও অভিষেক অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে প্রানবন্ত হয়ে ওঠে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed