বাংলাদেশি-আমেরিকান সোসাইটির নির্বাহী কমিটির বৈঠক

নিউইয়র্কে ‘বাংলাদেশি আমেরিকান সোসাইটি’র নির্বাহী কমিটির সভা গত ২৭শে এপ্রিল, ২০২৬ জামাইকার হালাল ডিনার রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। মূলধারার সঙ্গে ‘বাংলাদেশি আমেরিকান সোসাইটি’ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কাজ করে আসছে কমিউনিটির মানুষের জন্য। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমিন মেহেদী। মোহাম্মদ আলী আমব্রেলা সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচিত সাধারণ সম্পাদক। এ সময় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেলিম খান, ভাইস প্রেসিডেন্ট আমিন রুবেল এবং ডিউক খান, মিয়া মো. দুলাল, হাসান মাহমুদ, ডা. নার্গিস আহমেদ, কাজী জামান বিটু, মিয়া ওবাইদুর রহমান, জিকিরুল আমিন জুয়েল, নওশাদ হোসেন, পারভেজ আহমেদ এবং আজিজ চৌধুরী।

বৈঠকে সংগঠনের চলমান ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূল বিষয়গুলির মধ্যে ছিল সিনেটর ক্রিশ্চিয়ান জেলেবার্ডের আমন্ত্রণে ক্যাপিটাল হিলে এশিয়া প্যাসিফিক আইল্যান্ডার সম্মেলনে অংশগ্রহণ, কমিউনিটিতে আরও জোরালোভাবে কিভাবে সহযোগিতা করা যায়, সংস্থার আয়-ব্যয়ের বিবরণের আপডেট এবং আসন্ন পিকনিক ২০২৬-এর প্রস্তুতি। বৈঠক শেষে সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রীর আসন্ন হজযাত্রা উপলক্ষে তাদের জন্য দোয়া করা হয়।

BP NEWS

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed