ব্রঙ্কস আওয়ামী লীগের স্বাধীনতা দিবস পালন

নিউইয়র্কের ব্রঙ্কস-এ আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান গত ২৬ মার্চ ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের পদ্মা সেলুন চত্বরে পালন করা হয়| অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত| যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী| বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সাধারন সম্পাদক সিরাজ উদ্দীন আহমদ সোহাগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবু জাফর, বীরমুক্তিযোদ্ধা জাহাংগীর আলম, সহসভাপতি কবি আবু তাহের চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা এম এ নাসির, সহসভাপতি শ্যামল চন্দ্র চন্দ, খবির উদ্দীন ভূইয়া, মিয়া মোহাম্মদ দাউদ, রাজু মোবারক, লক্ষীপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাঈদুল বাকী, সাবেক ব্যাংকার মন&জুর চাকদার, সাবেক বন কর্মকর্তা রেজাউল করিম, যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, সাবেক ভিপি সেলিম বাবুল, সাবেক জিএস ছোটন, সাবেক ছাত্রলীগ নেতা আজাদ খান, রেহান আহমদ, সাবেক চেয়ারম্যান শামসুল আলম দিদার, জামাল আহমদ, জহুরুল ইসলাম, তোফাজ্জল আলী, আবুল কাসেম, সাবেক ভিপি গোলাম রব্বানী বেলাল, কুয়েত আওয়ামীলীগ নেতা তাজ উদ্দীন, যুবলীগ নেতা মেহেদী কাবুল, ¯^পন পাটোয়ারী|
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন আহাদ তালুকদার বাবুল| এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন ও স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়| শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রঙ্কস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাহীদ চৌধুরী| অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী| প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না| কোন জাতির জীবনে একবারই স্বাধীনতার স্বাদ আসে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed