বাংলাদেশের ঐতিহ্যবাহী জনপদ বিক্রমপুরের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইনক-এর নতুন কমিটি গঠন করা হয়েছে নিউইয়র্কে| সম্প্রতি সংগঠনের এক সভায় উপস্থিত সকলের প্রস্তাব এবং সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়েছে| নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মিঠু হামিদ| সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ মাসুম বেপারী এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন তারেক হাসান|
উক্ত সভায় উপস্থিত ছিলেন এম. আজিজ, তাসের খান মাহমুদ, আলাউদ্দীন ভুলু, এ্যাড: আজিজুর রহমান, আব্দুর রহিম হাওলাদার, মোঃ নিজাম উদ্দীন, মহিউদ্দিন দেওয়ান, রুহুল আমিন সিদ্দিকী, আবু রব বাবুল এবং মোঃ ইকবাল সহ বিক্রমপুরের অসংখ্য প্রবাসী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন| উল্লেখ্য যে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করা হবে|





Add comment