বিবিসি’র ২ হাজার কর্মী ছাঁটাই হচ্ছে

বিশ্বের প্রভাবশালী মিডিয়া বিবিসি বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে আগামী তিন বছরে প্রায় ২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে| ব্যয় ১০ শতাংশ কমানোর লক্ষ্যে গত বুধবার, ১৫ এপ্রিল আয়োজিত এক সর্বস্তরের কর্মী ˆবঠকে এ তথ্য জানানো হয়| তবে ঠিক কোন বিভাগ বা কোন কর্মীরা এই ছাঁটাইয়ের আওতায় পড়বেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি| প্রায় ১৫ বছরের মধ্যে এটি প্রতিষ্ঠানটির কর্মী সংখ্যা কমানোর সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে| এর পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কভার করার দায়িত্বপ্রাপ্ত টিম ছোট করার পরিকল্পনাও জানিয়েছে বিবিসি| নতুন কাঠামো অনুযায়ী, এ দায়িত্বে একজন স্থায়ী কর্মী থাকবেন এবং প্রয়োজন অনুযায়ী ফ্রিল্যান্সারদের সহায়তা নেয়া হবে|
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবিসি জানিয়েছিল, আগামী তিন বছরে শত শত মিলিয়ন পাউন্ড ব্যয় কমানোর লক্ষ্য রয়েছে তাদের| আর্থিক চাপের মুখে থাকা প্রতিষ্ঠানটি ২০২৯ সালের মধ্যে মোট ব্যয়ের প্রায় ১০ শতাংশ সাশ্রয় করতে চায়| তবে কোন কোন সেবায় এর প্রভাব পড়বে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি| ২০২৫ সালের জানুয়ারিতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস প্রায় ৬ মিলিয়ন পাউন্ড সাশ্রয়ের লক্ষ্যে ১৩০টি চাকরি ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছিল|
বর্তমানে যুক্তরাজ্যের টেলিভিশন দর্শকদের বার্ষিক লাইসেন্স ফি (আগে ১৭৪.৫০ পাউন্ড) থেকে অর্থায়িত এই বিবিসি বর্তমানে নেটফ্লিক্স ও ডিজনি প্লাসের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতার কারণে আর্থিক চাপের মুখে রয়েছে| ১ এপ্রিল থেকে এই লাইসেন্স ফি বাড়িয়ে বছরে ১৮০ পাউন্ড করা হয়েছে|
এদিকে ম্যাট ব্রিটিন আগামী ১৮ মে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন| বিদায়ী মহাপরিচালক টিম ডেভি গত ২ এপ্রিল পদত্যাগ করেন| বর্তমানে অন্তর্বর্তীকালীন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রোড্রি টালফান ডেভিস| ধারণা করা হচ্ছে তিনিই কর্মী ˆবঠকটি পরিচালনা করেছেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed