ইরানে পাকিস্তানের সেনাবাহিনী প্রধানের জরুরী সফর

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এখন ইরানে রয়েছেন আগামী শান্তি আলোচনা ˆবঠকের উদ্যোক্তা হিসেবে| এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধে যোগ দেওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে তিনি নতি ¯^ীকার করবেন না| এদিকে গত বুধবার, ১৫ এপ্রিল ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের সামনে দেওয়া বক্তব্যে সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘ইরান যুদ্ধ নিয়ে আমার অবস্থান শুরু থেকেই পরিষ্কার| আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়ব না| এটি আমাদের যুদ্ধ নয়’| তিনি আরও বলেন, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করবো না, নতিও ¯^ীকার করবো না| এই যুদ্ধে অংশ নেওয়া আমাদের জাতীয় ¯^ার্থ নয় ও আমরা তাতে জড়াবো না| ইরান যুদ্ধে যুক্ত হতে যুক্তরাজ্যের অ¯^ীকৃতির পর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তির শর্ত পরিবর্তনের হুমকি দিয়েছিলেন ট্রাম্প| সেই প্রেক্ষাপটেই স্টারমার তার অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরেন|
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে উচ্চপর্যায়ের ˆবঠকে অংশ নিতে ইরানে পৌঁছেছেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির| তার এই সফরের বিষয়টি আল-জাজিরাকে নিশ্চিত করেছে|
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানি সেনাপ্রধানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে ¯^াগত জানিয়েছেন| এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, এই উচ্চপর্যায়ের পাকিস্তানি প্রতিনিধিদলটি ওয়াশিংটন থেকে একটি নতুন বার্তা নিয়ে আসবে ও একই সঙ্গে আলোচনা পুনরায় শুরুর উপযুক্ত সময় নির্ধারণ ও যুদ্ধবিরতি সংশ্লিষ্ট কিছু অমীমাংসিত বিষয়ে আলোচনার কথা রয়েছে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed