আলঝেইমার: কারণ, উপসর্গ ও প্রতিরোধের উপায়

আলঝেইমার একটি স্নায়ুরোগ যা ধীরে ধীরে স্মৃতি, চিন্তাশক্তি এবং দৈনন্দিন কাজ করার ক্ষমতা ক্ষুণ্ণ করে। সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় এবং এটি ডিমেনশিয়ার অন্যতম প্রধান কারণ। যদিও এ রোগের স্থায়ী চিকিৎসা নেই, প্রতিরোধ ও সচেতনতা অনেক সাহায্য করতে পারে।

আলঝেইমারের সঠিক কারণ এখনও পুরোপুরি জানা যায়নি। তবে মস্তিষ্কে অস্বাভাবিক প্রোটিন জমা, বয়স (৬৫+), পারিবারিক ইতিহাস এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরল এর মাত্রা বাড়ার সঙ্গে এটি সম্পর্কিত।

উপসর্গ হিসেবে দেখা দিতে পারে—

  • স্মৃতিশক্তি ধীরে ধীরে হ্রাস, পরিচিত জায়গা বা নাম ভুলে যাওয়া

  • কথাবার্তায় অসংলগ্নতা

  • দৈনন্দিন কাজ করতে অক্ষমতা

  • ব্যক্তিত্ব ও আচরণে পরিবর্তন

চিকিৎসা এখন পর্যন্ত স্থায়ী না হলেও কিছু ওষুধ উপসর্গ কমাতে সাহায্য করে। মানসিক সমর্থন, পরিবার ও যত্নের গুরুত্ব অপরিসীম।

প্রতিরোধের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ—

  • নিয়মিত ব্যায়াম এবং শরীরচর্চা

  • সুষম ও স্বাস্থ্যকর খাবার, বিশেষ করে উদ্ভিজ্জ খাদ্যভিত্তিক মেডিটারেনিয়ান ডায়েট

  • পর্যাপ্ত ঘুম

  • ধূমপান ও অ্যালকোহল এড়ানো

  • মানসিকভাবে সক্রিয় থাকা, বই পড়া, খেলাধুলা বা নতুন কিছু শেখা

  • রক্তচাপ, ডায়াবেটিস ও রক্তের খারাপ চর্বি নিয়ন্ত্রণে রাখা

আলঝেইমার দিবস প্রতি বছর ২১ সেপ্টেম্বর পালিত হয়। দিবসটির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, আক্রান্ত ও তাঁদের যত্নকারীদের প্রতি সহানুভূতি এবং রোগের উপসর্গ ও প্রতিরোধ বিষয়ে তথ্য দেওয়া হয়।

সমস্যাটি শুধু রোগীর জন্য নয়, পরিবার ও সমাজের জন্যও চ্যালেঞ্জ। সময়মতো শনাক্ত ও যত্ন রোগীর জীবনমান উন্নত করতে সাহায্য করে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed