নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন মার্কিন পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন| নতুন এই স্মারক পাসপোর্টে ট্রাম্পের একটি ছবি সংযোজন করা হয়েছে| গত ২৬ জুন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা ছবি শেয়ার করেন ট্রাম্প| সেখানে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট|’ পাসপোর্টের নকশাটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ&যাপনের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে|
ছবিতে দেখা যায়, ট্রাম্প একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে তার স্বাক্ষরও রয়েছে| তার ছবির পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ ব্যবহার করা হয়েছে| ধারণা করা হচ্ছে, ছবিটি হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকের তোলা একটি ছবির ওপর ভিত্তি করে ˆতরি|
অন্য পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি চিত্রকর্ম দেখানো হয়েছে| সেখানে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ কথাটিও উল্লেখ রয়েছে, যা দেশের ২৫০তম স্বাধীনতা দিবসের প্রতি ইঙ্গিত করে| হোয়াইট হাউসও একই নকশার পাসপোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে একে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে উল্লেখ করেছে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed