ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে নিউইয়র্ক কনস্যুলার ফি

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কের কনস্যুলার সেবাকে আরও স্বচ্ছ, নিরাপদ, আধুনিক ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে আগামী ১ অক্টোবর ২০২৬ হতে কনস্যুলেটে স্বশরীরে উপস্থিত হয়ে সেবা গ্রহণের ক্ষেত্রে সকল প্রকার কনস্যুলার ফি শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

এ পরিপ্রেক্ষিতে, ০১ অক্টোবর ২০২৬ তারিখ হতে স্বশরীরে সেবা গ্রহণের ক্ষেত্রে মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেক গ্রহণ করা হবে না। তবে ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য হবে না। এসব আবেদনের জন্য বিদ্যমান নিয়ম অনুযায়ী পূর্বের ন্যায় মানি অর্ডার অথবা ব্যাংক সার্টিফাইড চেকের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।

শর্তাবলি : সেবাগ্রহীতারদের কনস্যুলেটে আগমনের সময় বৈধ ও সক্রিয় ডেবিট বা ক্রেডিট কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। নগদ অর্থ বা অন্য কোন বিকল্প পদ্ধতিতে ফি গ্রহণ করা হবে না। ডাকযোগে প্রেরিত আবেদনসমূহের ক্ষেত্রে বিদ্যমান ফি পরিশোধের বিধি-বিধান অপরিবর্তিত থাকবে। এ সিদ্ধান্তের সফল বাস্তবায়নে সম্মানিত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক সহযোগিতা কামনা করে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed