নিউইয়র্কের জ্যামাইকার হিলসাইডে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দেয় গত মঙ্গলবার, ১৬ জুন রাতে| স্থানীয়রা জানায়, এসময় আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যে খেলা চলছিল| কথা কাটাকাটিকে ঘিরে দু’গ্রুপে বিভক্ত বাংলাদেশি সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়| এক পর্যায়ে পুলিশকে কল দিলে প্রায় শতাধিক পুলিশ মোতায়েন করা হয় হিলসাইডের ১৬৮ স্ট্রিটের সামনে| এনওয়াইপিডির বিপুল সংখ্যক পুলিশ বাংলাদেশি দর্শকদের নিভৃত করার চেষ্টা করেও ব্যর্থ হয়| পরে পুলিশ খেলা দেখা বন্ধ করে দেয় বলে জানা যায়| ঘটনাস্থল থেকে এসময় দুই যুবককে আটক করা হয়| তাদের একজনের নাম বনি বলে জানা গেছে| পুলিশ সক্রিয় হলে বাংলাদেশি দর্শকরা এলাকা ছেড়ে চলে যায়|
এদিকে ১৬ জুন নিউইয়র্কের টাইমস স্কয়ারেও আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে| কানসাস সিটিতে দুই দলের মধ্যকার গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে এই সংঘাতের খবর পাওয়া যায়|
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্বের অন্যতম ব্যস্ততম এই চত্বরে দুই দেশের সমর্থকেরা একে অপরের সঙ্গে উগ্র তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কিতে লিপ্ত হন| চলতি বিশ্বকাপে এই প্রথম দুই ভিন্ন দেশের সমর্থকদের মধ্যে এমন প্রকাশ্য দ্বন্দ্বের ঘটনা ঘটায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে| এই ম্যাচে আর্জেন্টিনা ৩-০ গোয়ে আলজেরিয়াকে পরাজিত করেছে|





Add comment