বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং ৩০ লাখ শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে নিউইয়র্কে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা দিবসের সমাবেশ করলো ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’| গত ২৭ মার্চ সন্ধ্যায় জ্যাকসন হাইটসে জুইস সেন্টারে প্রবাস প্রজন্মের উচ্ছ্বল উপস্থিতি ও অংশগ্রহণে এ সমাবেশে লাল-সবুজের আবহে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সঙ্গীতেও আবিষ্ট ছিলেন সবাই|
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. সবিতা দাসের ¯^াগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু এ সমাবেশ সঞ্চালনা ও পরিচালনা করেন মুনমুন সাহা ও সুস্মিতা সেন| সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, রাশেদ আহাম্মেদ এবং আবুল বাশার চুন্নু| এসময় সম্মানিত অতিথির বক্তব্যে নিউইয়র্ক স্টেটের এ্যাসে¤^লীম্যান স্টিভ্যান রাঘা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, বহুজাতিক সমাজে বাঙালিরা আপন মহিমায় উদ্ভাসিত হচ্ছেন| আমার অফিস সবসময় বাংলাদেশিদের পাশে রয়েছে|
অন্যতম বিশেষ অতিথি ‘বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি’র সিইও আলিম খান আকাশ শুভেচ্ছা বক্তব্যে বহুজাতিক এ সমাজে বাঙালি সংস্কৃতি জাগ্রত রাখতে ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’র প্রশংসা করেন| আকাশ খান বলেন, বাংলা সংস্কৃতি লালন ও বিকাশে সবিতা দাসের নিরন্তর প্রয়াস আজ আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হচ্ছে|
উল্লেখ্য, এই সংগঠনের চেয়ারম্যান ড. সবিতা দাসকে সম্প্রতি জাতিসংঘের একটি সংস্থা চারটি এওয়ার্ড প্রদান করেছে নারী উন্নয়নে অপরিসীম অবদানের জন্যে| এজন্য সমাবেশে ড. সবিতাকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয় বিপুল করতালিতে| এ সময় আরো বক্তব্য দেন কমিউনিটি লিডার হুমায়ূন আহমেদ চৌধুরী, নূর ইসলাম বর্ষণ| সার্বিক সমš^য়ে ছিলেন ডা. দর্শনা দাস গাঙ্গুলি, ডা. প্রভাত চন্দ্র দাস|
সমাবেশে সঙ্গীত পরিবেশন করেন রুনা সাহা, রুনা রায়, অরুনা সাহা, জুলি খাস্তগীর, অনিন্দিতা ভট্টাচার্য, অঙ্কিতা বিশ্বাস, শিলা চন্দা,আয়শা খান, ফারজিন ¯^র্ণা, সোমা রোজারিয়ো, মিতা ঘোষ, মিলি বসাক, আইভি রহমান, রুবাইয়া শবনম, চমেন আফরোজ জুঁই সুস্মিতা হালদার, মিলি বসাক, দেবি সরকার প্রমুখ| তবলায় সঙ্গত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাদক তপন মোদক| যন্ত্রিদের মধ্যে আরো ছিলেন তাঞ্জিন সজীব, নিক্সন প্রমুখ|
বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে বিশেষভাবে সম্মান জানানোর পর ও ফুলেল শুভেচ্ছা জানায় ছোট্টমণি রূপন্তী, অথরা ঘোষ এবং পূর্ণা দেব| উল্লেখ্য, স্বাধীনতা দিবসের সমাবেশের আমেজে ছিল বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শনী এবং তা সকলের মধ্যে বিতরণ করা হয়| এ বিষয়টি স্বাধীনতা দিবসকে আরো বর্ণিল করেছে|
স্বাধীনতার চেতনা ও ফল&গুধারা মার্কিন সমাজে প্রবাহিত রাখার সংকল্পে গভীর রাতে সমাপ্তি ঘটে হোস্ট সংগঠনের প্রধান ড. সবিতা দাস কর্তৃক সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্যদিয়ে|





Add comment