কুইন্সে থিয়েটার সেভেন্টি ওয়ান’র দিনব্যাপি ওয়ার্কশপ

কুইন্সের ১৪৮- ৪৬ হিলসাইট এভিনিউতে গত ২ আগস্ট রোববার ২০২৬ থিয়েটার সেভেন্টি ওয়ান এর আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ওয়ার্কশপ। ‘ক্রিয়েটিং নিউ স্টোরি টেলার’ শিরোনামে কর্মশালার ফেসিলিটেটর ছিলেন স্বনামধন্য অভিনয় শিল্পী নায়লা আজাদ নুপুর। তিনি অভিনয় শিল্পী, প্লে ডিরেক্টর, শিক্ষক, কোরিওগ্রাফার। কর্মশালার ব্যবস্থাপনায় ছিলেন থিয়েটার সেভেন্টি ওয়ান এর প্রেসিডেন্ট অভিনেতা ও নির্মাতা খাইরুল ইসলাম পাখি। কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন অভিনেত্রী বন্যা মির্জা।

কুইন্স সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার সেন্টার ইনক এর সহযোগিতায় এই কর্মশালায় বাংলাদেশী কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক কিশোর ও তরুণেরা অংশ নেয়। আয়োজকরা জানান এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে আমাদের শিল্প ও সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত করা ও পাশাপাশি তাদের দক্ষ করে গড়ে তোলা। সকাল ১০ টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকাল ৫:০০ টায় শেষ হয় কর্মশালা। এরপর অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন নায়লা আজাদ নূপুর। সার্টিফিকেট বিতরণ পর্বটি উপস্থাপনা করেন সাদিয়া খন্দকার।

বিকেল ৫:৩০ মিনিটে শুরু হয় দিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানিকতা। যে পর্বের শিরোনাম ছিল লায়লা আজাদ নুপুরের সাথে ‘আলাপন‘। এ পর্বের নিউইয়র্ক ও নিউইয়র্কের বাইরের উল্লেখযোগ্য সংখ্যক নাট্যকর্মী অংশ নেন। যেখানে আড্ডার আবহে নিউইয়র্কের নাট্য চর্চাকে বেগবান ও সমৃদ্ধ করার জন্য করণীয় বিষয়াদি নিয়ে মতামত ব্যক্ত করা হয়।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed