মেরিল্যান্ডে দক্ষিণ এশীয় বৈশাখী উৎসব উদযাপিত

ঐতিহ্যবাহী রঙিন সাজসজ্জা, পিঠা-পায়েসসহ বাহারি খাবারের
আয়োজনের মধ্য দিয়ে গত ২৫ এপ্রিল মেরিল্যান্ডে উৎযাপিত হয়েছে ৫ম
দক্ষিণ এশীয় বৈশাখী উৎসব| এতে দক্ষিণ এশিয় বিভিন্ন দেশের মানুষের
প্রাণবন্ত উপস্থিতিতে দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলায়
পরিণত হয়েছিল স্থানীয় শ্যাডি গ্রোভ মিডল স্কুল প্রাঙ্গণের উৎসবস্থল|

বাংলাদেশী আমেরিকান কাউন্সিল (বিএসি) আয়োজিত এই উৎসবে
বাংলাদেশী, ভারতীয়, পাকিস্তানি, শ্রীলঙ্কান, নেপালি ও ভুটানি
কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন|
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএসি প্রেসিডেন্ট আনিস
আহমেদ| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসওম্যান
এপ্রিল ডেলানি ও তাঁর স্বামী সাবেক কংগ্রেসম্যান জন ডেলানি|
এপ্রিল ডেলানি বাংলাদেশী শাড়ি এবং জন ডেলানি পাঞ্জাবি পরিধান
করে উৎসবের প্রতি সংহতি প্রকাশ করেন|
এপ্রিল ডেলানি বলেন, প্রাণবন্ত দক্ষিণ এশিয় কমিউনিটির সঙ্গে
দাঁড়িয়ে সংস্কৃতি, ঐক্য ও আমেরিকান স্বপ্ন উদযাপন করতে পারা
অনেক সম্মানের| বৈশাখী উৎসবের মতো এই ধরনের অনুষ্ঠান মেরিল্যান্ডপ বৈচিত্র্যময় সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করে|
দক্ষিণ এশীয় বৈশাখী আয়োজনে সংহতি প্রকাশ করে অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন মার্ক এলরিচ, কাউন্টি এক্সিকিউটিভ, মন্টগোমারি কাউন্টি;
নাতালি ফানি-গনজালেজ, কাউন্সিল প্রেসিডেন্ট, মন্টগোমারি
কাউন্টি কাউন্সিল; ব্রায়ান ফেল্ডম্যান, সিনেটর ও শিক্ষা, জ্বালানি ও
পরিবেশ কমিটির চেয়ারম্যান; হ্যারি ভান্ডারি, পিএইচডি, ল্যান্ড ইউজ
অ্যান্ড জোনিং সাব-কমিটির চেয়ারম্যান, মেরিল্যান্ড জেনারেল
অ্যাসেম্বলি; গ্রেগ উইমস, ডেলিগেট, মেরিল্যান্ড জেনারেল
অ্যাসেম্বলি; অ্যান্ড্রু ফ্রিডসন, হন. ইভান গ্লাস, হন. লরি-অ্যান সেলস,
হন. উইলিয়াম জাওয়ান্দোসহ মন্টগোমারি কাউন্টি কাউন্সিল সদস্যরা;
ক্রিস্টিনা পয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিরেক্টর, মেরিল্যান্ড গভর্নরের
কমিউনিটি ইনিশিয়েটিভস অফিস; ড. রাজন নটরাজন, সাবেক
ডেপুটি সেক্রেটারি অব স্টেট, মেরিল্যান্ড; দেবাং শাহ, ট্রেজারার,
মেরিল্যান্ড স্টেট ডেমোক্র্যাটিক পার্টি প্রমুখ|
অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা সংগীত ও নৃত্য, শিশুদের নানা
আয়োজন, ঐতিহ্যবাহী পিঠা-পুলি, বিরিয়ানি, মেলা, সুস্বাদু দক্ষিণ
এশীয় পিঠা-খাবার ও মিষ্টান্নের স্টল, পুতুল নাচসহ নানা আকর্ষণীয়
সাংস্কৃতিক অনুষ্ঠান| সাংস্কৃতিক পরিবেশনার আকর্ষণ ছিল
‘শ্যাডো ড্রিমস’ ব্যান্ডের পরিবেশনা| জনপ্রিয় শিল্পী সাইরা রেজা’র
সংগীত পরিবেশনাও সকলকে মুগ্ধ করে|

অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন মিজানুর রহমান ও রাহালা রহমান
সুইটি| স্পন্সর হিসেবে ছিলেন- দেশি স্বাদ হোলসেল ব্যবসার মালিক
নিয়েম চৌধুরী, ব্যবসায়ী এজেএম হোসেন, মজনু মিয়া, ডা. নুরুল
এ. চৌধুরী, কবিরুল ইসলাম, সোমা গমেজ এবং মইন চৌধুরী|
অনুষ্ঠানের আয়োজক সংগঠন থেকে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট
আনিস আহমেদ, মিজানুর রহমান (ভাইস প্রেসিডেন্ট), সেলিম
হোসেন (সাধারণ সম্পাদক), মোহাম্মদ উল্লাহ (ট্রেজারার), শতরূপা
বড়ুয়া (সাংস্কৃতিক সমন্বয়ক), কার্যকরি সদস্য শিরীন চৌধুরী,
নাজমা মওলা ও নাসিমা আহমেদ|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed