কুইন্স লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা

প্রবাসের বাংলা সাহিত্যচর্চার সংগঠন ‘লেখকের অঙ্গন’র ২৪তম
গ্রন্থালোচনা অনুষ্ঠান গত ২৫ এপ্রিল কুইন্স পাবলিক লাইব্রেরিতে
অনুষ্ঠিত হয়| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক নীরা কাদরী|
অনুষ্ঠানে বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে ধারাবাহিক আলোচনার
প্রথমে সুনন্দা সিকদারের ‘দয়াময়ীর কথা’ গ্রন্থ নিয়ে আলোচনা
করেন কাউসারী মালেক রোজী| স্মৃতিকথাধর্মী এ গ্রন্থে
গ্রামবাংলার ˆশশব, দেশভাগ-পরবর্তী বাস্তবতা এবং সাম্প্রদায়িক
সম্প্রীতির চিত্র উঠে এসেছে|

পারভেজ হোসেনের ‘সুবর্ণপুরাণ’ গ্রন্থের আলোচনায় আহমেদ
মাযহার আধুনিক সমাজ, ইতিহাস ও সংস্কৃতির পরিবর্তনশীল রূপ
তুলে ধরেন| শংকরের ‘কত অজানারে’ গ্রন্থ নিয়ে আলোচনা করেন
সুরীত বড়ুয়া| এতে ছোট ছোট আখ্যানের মাধ্যমে বৃহত্তর জীবনচিত্র
ফুটে উঠেছে| হুমায়ূন আহমেদের ‘জোছনা ও জননীর গল্প’ নিয়ে
আলোচনা করেন দিমা নেফারতিতি| মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসে
১৯৭১ সালের সংগ্রাম, ত্যাগ ও মানবিকতার গভীর চিত্র উঠে এসেছে|
মনজুর আহমেদের ‘আমার সেই সময়’ গ্রন্থের স্মৃতিচারণমূলক
দিকগুলো তুলে ধরেন হাসান ফেরদৌস| তিনি বলেন, অতীত সমাজ ও
ব্যক্তিজীবনের অভিজ্ঞতা জানতে এ গ্রন্থ গুরুত্বপূর্ণ| ˆসয়দ মুজতবা
আলীর ‘শ্রেষ্ঠ রম্যরচনা’ নিয়ে আলোচনা করেন মোহাম্মদ মহিবুর রহমান
| তিনি গ্রন্থটির তীক্ষ্ণ রসবোধ, বহুভাষিকতা ও প্রাণবন্ত ভাষাশৈলীর
দিকগুলো তুলে ধরেন|
সবশেষে মুহাম্মদ আব্দুল জলিলের ‘লোকসাহিত্যের নানাদিক’ গ্রন্থ
নিয়ে আলোচনা করেন এ বি এম সালেহ উদ্দীন | গবেষণাধর্মী এ
গ্রন্থে লোকসংস্কৃতি, লোককথা ও ঐতিহ্যের নানা দিক বিশ্লেষণ করা
হয়েছে|
অনুষ্ঠানে রানু ফেরদৌস, বদরুন নাহার, রেজুয়ান সোবহানসহ অনেকে
উপস্থিত ছিলেন| শেষে সঞ্চালক নীরা কাদরী কুইন্স পাবলিক লাইব্রেরির
লাইব্রেরিয়ান আকিলা ই. জর্ডেইন ডোনাল্ডসনসহ সংশ্লিষ্ট সবাইকে
ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed