ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে আন্তর্জাতিক মোটর শো

বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ, সাশ্রয়ী পরিবহন, নতুন প্রযুক্তি এবং চীনা নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতাকে সামনে রেখে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে আন্তর্জাতিক মোটর শো ২০২৬। সোমবার (১২ অক্টোবর) প্যারিস এক্সপো, পোর্ট দে ভার্সাইয়ে অনুষ্ঠিত এ আয়োজনের উদ্বোধনী দিনে উপস্থিত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বিশ্বের বিভিন্ন দেশের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান, শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে নতুন মডেল এবং ভবিষ্যৎ প্রযুক্তির নানা পরিকল্পনা তুলে ধরা হয়।

এবারের প্রদর্শনীতে ইউরোপীয় গাড়িশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ফিরিয়ে আনা, বৈদ্যুতিক গাড়ির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা এবং ইউরোপে উৎপাদন বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। বিশেষ করে চীনা গাড়ি নির্মাতাদের দ্রুত সম্প্রসারণের মুখে ইউরোপের নিজস্ব শিল্প ও কর্মসংস্থান রক্ষার প্রশ্নটি এবারের মোটর শোর অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ উদ্বোধনী দিনে মোটর শোর বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তাঁকে সিট্রোয়েনের ঐতিহাসি মডেলের আধুনিক রূপে অনুপ্রাণিত একটি কনসেপ্ট গাড়িতে বসতে দেখা যায়। তিনি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

ইউরোপের গাড়িশিল্পকে আরও প্রতিযোগিতামূলক করে তোলা এবং ইউরোপে উৎপাদিত গাড়ির জন্য নীতিগত সুবিধা নিশ্চিত করার বিষয়টি তাঁর সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সাংবাদিকদের সামনে দেওয়া বক্তব্যে মাখোঁ ফ্রান্স ও জার্মানির সহযোগিতার মাধ্যমে ইউরোপীয় শিল্পকে সুরক্ষিত করার প্রচেষ্টার কথা তুলে ধরেন।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed