হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল শুরু

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপের অবস্থান থেকে সরে আসার পর প্রথম দিনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল শুরু করেছে| শিপিং ডেটা অনুযায়ী, গত মঙ্গলবার এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রম করেছে মোট ৮টি জাহাজ| যার মধ্যে ইরানেরই ৩টি তেলবাহী জাহাজও রয়েছে| বার্তা সংস্থার এক খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত রোববার এই অবরোধ ঘোষণা করেন| এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি|
তবে অবরোধের ফলে শিপিং কোম্পানি, তেল ব্যবসায়ী এবং বীমা সংস্থাগুলোর মধ্যে অনিশ্চয়তা বেড়েছে| শিল্প সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বর্তমানে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আগের তুলনায় কম| যুদ্ধ শুরুর আগে প্রতিদিন যেখানে ১৩০টির বেশি জাহাজ চলাচল করত, এখন তা অনেকটাই কমে গেছে|
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজ অবরোধ অতিক্রম করতে পারেনি| তাদের নির্দেশে ৬টি জাহাজ ঘুরে আবার ইরানের বন্দরে ফিরে যায়| তবে ইরান সংশ্লিষ্ট যে ৩টি জাহাজ প্রণালি পার হয়েছে, সেগুলো ইরানের বন্দরে যাচ্ছিল না, তাই অবরোধের আওতায় পড়েনি| এর মধ্যে পিস গাল্ফ নামের একটি পানামা পতাকাবাহী ট্যাংকার রয়েছে| জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরের দিকে যাচ্ছিল|
এছাড়া আরও কিছু জাহাজ প্রণালি অতিক্রম করেছে, যার মধ্যে রাসায়নিক ও গ্যাসবাহী ট্যাংকার, শুষ্ক পণ্যবাহী জাহাজ এবং একটি কার্গো জাহাজ রয়েছে, যা ইরানের বন্দর আব্বাসে নোঙর করেছে| চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবরোধকে ঝুঁকিপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে| তাদের মতে, এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াবে|
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র সব ধরনের জাহাজ পুরোপুরি বন্ধ না করে আংশিক বা বিচ্ছিন্নভাবে অবরোধ চালাতে পারে| এতে জাহাজ ধ্বংস না করে তাদের গন্তব্য পরিবর্তনে বাধ্য করা হবে| এদিকে, যুদ্ধ ঝুঁকির বীমা খরচ এখনো বাড়েনি, তবে অতিরিক্ত খরচ হিসেবে প্রতি সপ্তাহে কয়েক লাখ ডলার দিতে হচ্ছে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed