কর্মক্ষেত্রে গালভরা বুলি কি বিপজ্জনক?

বর্তমান করপোরেট সংস্কৃতিতে যেসব শব্দ শুনলে চোখ চকচক করে ওঠে, যেমন ‘ব্লু-স্কাই থিংকিং’ বা ‘সিনার্জি’ সেগুলো অনেক সময় কর্মীদের মোহিত করে রাখে। তবে নতুন গবেষণা বলছে, এই ধরনের চটকদার বা গালভরা বুলিতে বেশি আকৃষ্ট হওয়া ব্যক্তিরা বাস্তবমুখী সিদ্ধান্ত নিতে তুলনামূলকভাবে দুর্বল হতে পারেন। গবেষকরা দেখেছেন, যারা এই ফাঁপা শব্দের আড়ালে সহজভাবে বিচলিত হন, তারা প্রকৃত অর্থে কার্যকর নেতৃত্ব প্রদানে কম সক্ষম।

গবেষণায় বলা হয়েছে, করপোরেট বুলশিট—অর্থাৎ আকর্ষণীয় হলেও নির্দিষ্ট অর্থবিহীন শব্দ ব্যবহার কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত ও অযোগ্য নেতৃত্ব তৈরিতে অবদান রাখতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, যখন কোনো কর্মকর্তার লক্ষ্য শুধু অন্যকে মুগ্ধ করা হয়, তখন তার চারপাশের কর্মীরা বাস্তব পরিস্থিতি বিচার করতে পারার ক্ষমতা কমে যায়।

গবেষকরা এক বিশেষ জেনারেটর ব্যবহার করে এমন বাক্য তৈরি করেছিলেন যা চটকদার হলেও বাস্তবে কোনো নির্দেশনা বহন করে না। এক হাজার কর্মীর সামনে এই বাক্যগুলো রাখা হলে দেখা গেছে, যারা এই বাক্যগুলোর দিকে বেশি আকৃষ্ট হয়েছেন, তাদের বিশ্লেষণ ক্ষমতা ও সমালোচনামূলক চিন্তাভাবনা অন্যদের তুলনায় কম। ফলে এই ধরনের ব্যক্তি তাত্ক্ষণিক বা দীর্ঘমেয়াদি সমস্যায় ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতায় ভুগেন।

বাংলাদেশের করপোরেট পরিবেশে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় দেখা যায়, ইন্টারভিউ বা মিটিংয়ে যাঁরা জটিল ইংরেজি শব্দ ব্যবহার করেন, তাদেরকে যোগ্য বা ‘স্মার্ট’ হিসেবে মূল্যায়ন করা হয়। অন্যদিকে, যারা সহজ ও কার্যকর ভাষায় মূল বিষয়টি ব্যাখ্যা করেন, তারা প্রায়শই আড়ালে থাকেন। এর ফলে প্রতিষ্ঠানে এমন নেতৃত্ব তৈরি হচ্ছে, যারা বক্তৃতায় দারুণ কিন্তু বাস্তব সমস্যার সমাধানে পিছিয়ে। দীর্ঘমেয়াদে এটি প্রতিষ্ঠানের কার্যকারিতা ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

তবে গবেষকরা লক্ষ্য করেছেন, এই ধরনের গালভরা বুলি সাময়িকভাবে কর্মীদের উত্সাহিত করতে ও উর্ধ্বতন কর্মকর্তাদের আকর্ষণীয় মনে করাতে কার্যকর। এটি অফিসের পরিবেশকে কৃত্রিমভাবে প্রাণবন্ত রাখে। কিন্তু প্রকৃত প্রতিষ্ঠানিক উন্নয়নের পথে এটি একটি বড় বাধা হিসেবেই কাজ করে।

গবেষণায় আরও দেখা গেছে, উচ্চশিক্ষিত ব্যক্তিরাও এই চটকদার শব্দের ফাঁদে পা দিতে পারেন। তাই এটি শুধু কমবুদ্ধি বা অভিজ্ঞতার অভাবের ফল নয়; বরং পরিস্থিতি এবং পূর্বনির্ধারিত বিশ্বাসের সঙ্গে মিলেও মানুষ বিভ্রান্ত হতে পারেন।

শেষমেশ গবেষকরা বলছেন, প্রকৃত যোগ্যতা নির্ধারণের মানদণ্ড শব্দের জটিলতায় নয়, বরং সমস্যার সমাধান সহজ ও কার্যকরভাবে করতে পারার ক্ষমতায়। করপোরেট কর্মকর্তাদের উচিত চটকদার শব্দের বদলে সুনির্দিষ্ট তথ্য ও স্বচ্ছতার ওপর জোর দেওয়া। পরবর্তী মিটিংয়ে কেউ বিশাল গালভরা বুলি বললে, প্রথমে ভাবা উচিত—এই শব্দের আড়ালে আসল কোনো কাজের বক্তব্য আছে কি না।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed