ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ভার্জিনিয়ায় আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম নর্থ আমেরিকা নজরুল সম্মেলন। স্থানীয় রিচার্ড জে আর্নস্ট কমিউনিটি কালচারাল সেন্টারে দুই দিনব্যাপী এ সম্মেলন আয়োজক হিসেবে রয়েছে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, ইনক’ (বাই)।

দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আয়োজক সংগঠনটির সভাপতি দিলশাদ চৌধুরী। বাংলাদেশের প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী ও গবেষক খায়রুল আনাম শাকিল, লিনা তাপসী, প্রিয়াঙ্কা গোপ, নজরুলের নাতনি অনিন্দিতা কাজী, সামিহা মাহবুব এবং সেতারশিল্পী আলিফ লায়লাসহ বাংলাদেশ ও উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনে শিশুদের প্রশিক্ষণ দিয়ে নজরুলের গান ও সৃষ্টিকে কেন্দ্র করে বিশেষ নৃত্য পরিবেশন করবেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব। এ ছাড়া স্থানীয় বাংলাদেশি নৃত্য সংগঠন ‘নৈপুণ্য’ ও কলকাতার ‘তাথৈ’ বিশেষ পরিবেশনায় অংশ নেবে। নিউইয়র্ক, নিউজার্সি ও হিউস্টনসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা শিল্পীদের একক ও দলীয় আবৃত্তিও থাকবে এই আয়োজনে।

সম্মেলনে কবির সাহিত্য, সংগীত, দর্শন ও সমাজচিন্তা নিয়ে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকেরা প্রবাসে বসবাসরত সর্বস্তরের মানুষকে পরিবারসহ এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed