নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এ অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ূম।
আয়োজকরা জানান, ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে এ মেজবান ২০১২ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। উত্তর আমেরিকার বিভিন্ন স্টেট থেকে এ অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করে। আয়োজন শুরুর প্রথম দিকে ৪শ-৫শ মানুষের মেজবান আয়োজন করা হলেও বর্তমানে ৫ হাজার লোকের আয়োজন করা হয়। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা, সকলের আন্তরিকতা প্রত্যাশা করেন তারা।
অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক সামসুল আলম চৌধুরী, কো-অর্ডিনেটর মনির আহমেদ ও সদস্য সচিব সেলিম হারুন বলেন, ধর্মীয় সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও চট্টগ্রামের ঐতিহ্যকে প্রবাসে বুকে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এসময় তারা দোয়া মাহফিল ও মেজবানে অংশ নিয়ে আয়োজনকে সাফল্যমন্ডিত করায় উপ¯ি’ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।





Add comment