সিডনির প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান

অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন এক ইতিহাসের সাক্ষী হলো বাংলাদেশি প্রবাসীরা। সিডনির ক্যামডেন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। স্থানীয় সময় গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলরদের ভোটে তিনি ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় বাংলাদেশি বংশোদ্ভূত নারীর এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হওয়ার ঘটনা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সিডনির বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে চলছে অভিনন্দনের জোয়ার।

এলিজা রহমানের এই অর্জন শুধু একটি পদে নির্বাচিত হওয়ার ঘটনা নয়, অস্ট্রেলিয়ার মূলধারার স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নারীদের দৃশ্যমান অংশগ্রহণের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

২০২৪ সালের নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন সিটি কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচিত হন এলিজা রহমান। নির্বাচিত হওয়ার পর থেকেই স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা এবং কমিউনিটির নানা উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।

রাজনীতির পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা তাঁকে ক্যামডেনের বাসিন্দাদের কাছে পরিচিত করে তুলেছে।

নিউ সাউথ ওয়েলস লেবার পার্টির ক্যামডেন ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট এবং ব্যাজারিস ক্রিকের লেবার পার্টির প্রতিনিধি হিসেবেও দীর্ঘদিন থেকে কাজ করছেন এলিজা। ফলে স্থানীয় মানুষের প্রয়োজন, প্রত্যাশা ও চ্যালেঞ্জ সম্পর্কে তার রয়েছে সরাসরি অভিজ্ঞতা।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed