মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর হ্যামট্রাম্যাক শহরের কনান্ট স্ট্রিটের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মিশিগান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বকুল তালুকদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা নাজমুল হক কামালের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা বেলাল আহমেদ।

সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের পুত্র আরাফাতরহমান কোকোসহ বিভিন্ন আন্দোলনসংগ্রামে নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারসহ নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন রেজওয়ান আহমেদ রাজন, আব্দুল বাছিত, আব্দুল কাদের, নিজাম উদ্দিন মাস্টার, হাসান আহমেদ, মারুফ খান, আব্দুর রহমান, আবুল কাশেম মুর্শেদ, পারভেজ আহমেদ, ফরিদ আহমেদ ফাহিম, আহমেদুর রহমান শিপার, খন্দকার শাহেদ আহমদ, আবদুল্লাহ আল মান্না, তাজুল ইসলাম শিপলু, এমাদ উদ্দিন ও ফয়জুল ইসলামসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed