ইরানের আশপাশে ৩ বিমানবাহী রণতরীর অবস্থান

ইরানের আশপাশের অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের নভেম্বরের শেষ নাগাদ পশ্চিম এশিয়ায় তিনটি বিমানবাহী রণতরী ও দুটি উভচর সেনাদল (ল্যান্ডিং গ্রুপ) মোতায়েন করার পরিকল্পনা করছে ওয়াশিংটন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো ঘাঁটি থেকে পশ্চিম এশিয়ার উদ্দেশে রওনা হয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট। ওই কর্মকর্তা আরও জানান, সোমবার সান ডিয়েগো ঘাঁটি ছেড়েছে মেকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্স। এই উভচর সেনাদলে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছে।

নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশের এলাকায় এসব রণতরী ও উভচর সেনাদলের পূর্ণাঙ্গ মোতায়েন সম্পন্ন হবে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা। তার ভাষায়, পশ্চিম এশিয়ায় বিপুল পরিমাণ সামরিক শক্তি জড়ো করার ফলে ইরানকে মোকাবিলায় মার্কিন নেতৃত্বের সামনে বিভিন্ন ধরনের সামরিক বিকল্প তৈরি হবে। সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোপন ক্রিপ্টোভিত্তিক ব্যাংকিং নেটওয়ার্কের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এই নেটওয়ার্কটি ইরান ব্যবহার করত বলে অভিযোগ রয়েছে।

নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ইরানকে অর্থনৈতিকভাবে আরও চাপে ফেলা এবং মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে তেহরানের ব্যবহৃত আর্থিক পথগুলো বন্ধ করা।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed