আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বিএএসজের মেজবান অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির আটলান্টিক সিটিতে ছয় অক্টোবর, মংগলবার রাতে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির মেজবান। মেজবানকে কেন্দ্র করে বাংলাদেশ কমিউনিটি সেন্টার জুড়ে ছিল প্রবাসী বাংলাদেশিদের প্রাণচাঞ্চল্য। কেউ ব্যস্ত ছিলেন রান্নার আয়োজনে, কেউ অতিথিদের আপ্যায়নে। আর মেজবানের ঐতিহ্যবাহী খাবারের ঘ্রাণে ফিরে এসেছিল বাংলাদেশের সেই চিরচেনা আবহ। মেজবানে অংশ নেন আটলান্টিক সিটি ও আশপাশের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন তারা। খাবারের পাশাপাশি চলে গল্প, আড্ডা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়। এছাড়াও মূলধারার রাজনৈতিক নেতারাও এতে অংশ নেন।

প্রবাসের মাটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী মেজবান। আর এই আয়োজনকে ঘিরে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে তৈরি হয়েছিল এক টুকরো বাংলাদেশ। খাবারের স্বাদ, মানুষের উচ্ছ্বাস আর আন্তরিক মিলন—সব মিলিয়ে যেন আটলান্টিক সিটিতেই বসেছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী মেজবানের আসর।

প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও এই ঐতিহ্য তুলে ধরতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করেন আয়োজকরা। মেজবানের আয়োজন ঘিরে প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘ সময় পর পরিচিতজনদের সঙ্গে দেখা হওয়ায় অনেকের মধ্যেই তৈরি হয় আনন্দঘন পরিবেশ।

মেজবানি খাবারের পাশাপাশি আড্ডা ও সাংস্কৃতিক বন্ধনে আরও দৃঢ় হয় প্রবাসী বাংলাদেশিদের পারস্পরিক সম্পর্ক। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক বন্ধনের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হবে।

বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক মেজবানে অংশগ্রহণ করে তা সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed