নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে ১৫ আগস্ট, শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী “ওয়েডিং অব দ্য সী” অনুষ্ঠান। আটলান্টিক মহাসাগর ও নগরীর দীর্ঘদিনের সম্পর্ককে উদযাপন করতে হার্ডরক ক্যাসিনো ও আটলান্টিক মহাসাগরের তীরে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান। মহাসাগরের ঢেউ, ধর্মীয় আচার আর উৎসবের আমেজ-সব মিলিয়ে আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী “ওয়েডিং অব দ্য সী” অনুষ্ঠান ।
প্রতিবছর আগস্ট মাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আটলান্টিক সিটির সঙ্গে মহাসাগরের ঐতিহাসিক সম্পর্ককে প্রতীকীভাবে উদযাপন করা হয়। ধর্মীয় প্রার্থনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহাসাগরকে সম্মান জানানোর পাশাপাশি নগরীর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য করা হয় বিশেষ প্রার্থনা।
স্থানীয় বাসিন্দা, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে আটলান্টিক সিটির মহাসাগরের তীর। নানা বয়সী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়। দীর্ঘদিনের এই ঐতিহ্য আটলান্টিক সিটির সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মহাসাগর নির্ভর এই শহরের মানুষের কাছে “ওয়েডিং অব দ্য সী” শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়-এটি ঐতিহ্য, সম্প্রীতি ও কমিউনিটির বন্ধনেরও প্রতীক। আটলান্টিক সিটির মহাসাগরের তীরে প্রতিবছরই নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ‘ওয়েডিং অব দ্য সী’। ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন এবারও পরিণত হয় প্রাণবন্ত এক উৎসবে।





Add comment