নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৪০তম ফোবানার প্রথম টাউন হল সভা এআর বেঙ্কুইট হলে অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬, তিনদিনব্যাপী ৪০তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনের হোস্ট কমিটি এনআরবি অ্যাসোসিয়েশন ইউএসএ’র ভাইস চেয়ারম্যান ও ৪০তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক নূরুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম টাউন হল সভায় স্বাগত বক্তব্য রাখেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান ও মূলধারার রাজনীতিক এবং মানবাধিকার কর্মী জাকারিয়া চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমীন। প্রধান বক্তা ছিলেন ৪০তম ফোবানার চিফ প্যাট্রন শফিকুল আলম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ফোবানার উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, উপদেষ্টা ও বিশিষ্ট নাট্যশিল্পী লুৎফুন নাহার লতা, ফোবানা সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি সুব্রত তালুকদার, হোস্ট কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল হামিদ, সেমিনার কমিটির চেয়ারম্যান কবি ফকির ইলিয়াস, ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ, সমন্বয়কারী শিবলী সাদেক, কবি ফারহানা ইলিয়াস তুলি, আমরা মুজিব যুক্তরাষ্ট্রের বিভিন্ন নেতা-কর্মীরা।
এবারের ৪০তম ফোবানা সম্মেলনের প্রধান তাৎপর্য হলো মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা Sheikh Mujibur Rahman-কে উৎসর্গ করা হয়েছে। সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সার্বিক পরিকল্পনা গ্রহণ ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। সভায় প্রবাসী নেতৃবৃন্দের এবং সকল প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বক্তাগণ বলেন, এবারের ফোবানা সম্মেলনের আয়োজন হবে ব্যাপক অংশগ্রহণমূলক, এবং সকল প্রজন্মের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।





Add comment