নিউইয়র্কে গ্রেটার জৈন্তা ফাউন্ডেশনের মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও ˆবদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-কে সংবর্ধিত করেছে তার নির্বাচনী এলাকার প্রবাসী বাংলাদেশীদের সামাজিক সংগঠন ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা, নিউইয়র্ক| সম্প্রতি জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এই মতবিনিময় সভায় মন্ত্রীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়| অনুষ্ঠানের সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ৭ দফা দাবিনামা একটি স্মরকলিপি দেয়া হয়|
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা রশীদ আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, বিশিষ্ট চিকিৎসক ডা. জুন্নুন চৌধুরী, ফাউন্ডেশনের উপদেষ্টা ও ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল গফফার চৌধুরী খসরু, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা যাকারিয়া মাহমুদ|
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সিলেট-৪ আসনের এমপি হলেও একজন মন্ত্রীর উপর সারা দেশের দায়িত্ব অর্পিত| ন্যায় আর সততার সাথে সে দায়িত্ব পালন করেত চাই এবং সবার সহযোগিতা চাই| আমার সাধ্যমতো আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো|
বিদেশে কর্মী প্রেরণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ ব্যয়ে বিদেশগামী কর্মীদের নিয়ে সিন্ডিকেট সক্রিয় ছিল| সেই সিন্ডিকেড চিহ্নিত করেছি| ইতিমধ্যেই দুজনকে গেফেতার করা হয়েছে| এখন থেকে শুধু টিকিটের খরচে কর্মীরা বিদেশ যেতে পারবেন| বিদেশে লোক পাঠানোর আগে তাদেরকে ট্রেনিং দেয়া হবে| তাছাড়া বিমানবন্দরে লাগেজ নিয়ে হয়রানি ও কাটাছেঁড়া এবং ইমিগ্রেশনে অহেতুক ভোগান্তি বন্ধে ইতোমধ্যেই উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি বিএনপি (উত্তর)-এর সভাপতি আহবাব চৌধুরী খোকন ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ¯ে^চ্ছাসেবক দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, কুলাউড়া-বাংলাদেশ এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি ˆসয়দ ইলিয়াস খছরু, সোসাইটির কার্যকরী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র জাসাস-এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুর রব, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি যোসেফ চৌধুরী, সাবেক আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ মনির ও মাওলানা আবুল কালাম| অতিথিদের মধ্যে সময় ¯^ল্পতার জন্য অনেকেই বক্তব্য না দিয়ে তাদের সময়টুকু সংবর্ধিত মন্ত্রীকে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed