নিউইয়র্কে কবিরহাট এসোসিয়েশনের রিয়েল এস্টেট বিষয়ক সেমিনার

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের জন্য বাড়ি কেনা, মর্টগেজ এবং ট্যাঙ প্ল্যানিং বিষয়ক একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে কবিরহাট উপজেলা এসোসিয়েশন, ইউএসএ| আগামী ১৭ মে সন্ধ্যায় ব্রুকলিনের ওজনপার্কের ‘ˆবঠকখানা’ রেস্টুরেন্ট মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হবে|
সেমিনারে রিয়েল এস্টেট পর্বে আলোচনা করবেন অভিজ্ঞ রিয়েলটর মীর্জা মোহাম্মদ হোসাইন| মর্টগেজ সেশনে থাকবেন ব্যাংকার এএসএম মাইন উদ্দিন পিন্টু ও নাইম টুটুল| মর্টগেজ ও লিগ্যাল এডভাইজার হিসেবে আরিফুর রহমান চৌধুরী এবং ট্যাক্স প্ল্যানিং বিষয়ে সেশন পরিচালনা করবেন আইআরএস এনরোল্ড এজেন্ট কুদরতে এলাহী|
আয়োজকরা জানান, প্রবাস জীবনে সঞ্চিত অর্থ দিয়ে একটি স্থায়ী ঠিকানা বা বাড়ি কেনা অনেকেরই ¯^প্ন থাকে| কিন্তু সঠিক তথ্য ও আইনি জটিলতার কারণে অনেক সময় প্রবাসীরা বিপাকে পড়েন| তাই বাড়ি কেনার প্রক্রিয়া সহজ ভাবে উপস্থাপন করার লক্ষ্যেই এই পরামর্শ সভার আয়োজন করা হয়েছে|
কবিরহাট উপজেলা এসোসিয়েশনের সভাপতি মীর্জা হোসাইন ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জানান, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও সামান্য কিছু তথ্য অনেক সময় বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করতে পারে|
সেমিনারটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং এতে অংশগ্রহণের জন্য কোনো পূর্ব নিবন্ধনের প্রয়োজন নেই| সংশ্লিষ্ট বিষয়ে আগ্রহী সকল প্রবাসীকে এই আয়োজনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed