নিউইয়র্কের ভ্যালিস্ট্রিম স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে মিরসরাই সমিতি ইউএসএ ইনকের ‘প্রবাসে বাঙালিয়ানা’ উৎসব| এতে লাল-হলুদ বর্ণের শাড়ি, পাঞ্জাবিসহ বাহারি সাজে সেজে জড়ো হন নারী-পুরুষ, শিশু ও তরুণ-তরুণীরা সহ সব বয়সী প্রবাসী মিরসরাই বাসী| বাংলা নববর্ষ ১৪৩৩ ও বিশ্ব মা দিবস উপলক্ষে এই বর্ণাঢ্য উৎসব বাংলাদেশিদের ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণে ৯ মে পুরো পার্ক বাংলাদেশিদের এক মিলনমেলায় রূপ নেয়|
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী আযম, সন্দীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, কবির হাট উপজেলা সোসাইটির সভাপতি মোহাম্মদ মির্জা, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজসহ প্রমুখ|
অনুষ্ঠানে ইলিশ ভাজা, নানা ধরনের পিঠা-পুলি ও ঐতিহ্যবাহী বাঙালি খাবারের পাশাপাশি ছিল লোকজ সংগীত ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় প্রাণবন্ত সাংস্কৃতিক পর্ব| অংশগ্রহণকারীরা আড্ডা, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি উপভোগ করেন|
আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য| ¯^পরিবারে অংশ নেওয়া প্রবাসীরা একসঙ্গে সময় কাটিয়ে আনন্দ ভাগাভাগি করেন|
মিরসরাই সমিতির সভাপতি আসিফুর রহমান আসিফ ও সাধারণ সম্পাদক আরিফুল হাসান আরিফ জানান, প্রবাসে বাঙালি সংস্কৃতি টিকিয়ে রাখা এবং কমিউনিটির ঐক্য সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে|
আয়োজক কমিটির আহ্বায়ক কাজী সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন ও বেলাল আহমেদ, চিফ কো-অর্ডিনেটর সোবহান শিবলু আনোয়ার, সদস্য সচিব আলিম উদ্দিন মামুন, যুগ্ম-সদস্য সচিব সামছুল আলম দিদার ও দেবাশীষ নাথ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান| অনুষ্ঠানের সার্বিক প্রচার ও আইটি সমš^য়ের দায়িত্বে ছিলেন সাহাব চৌধুরী পারভেজ|





Add comment