অভিবাসীদের নিয়ে হোম্যানের নতুন বার্তা

অভিবাসীদের আবার সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পর্যায় থেকে। সীমান্ত বিষয়ক দায়িত্বপ্রাপ্ত হোয়াইট হাউসের কর্মকর্তা টম হোম্যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক গোষ্ঠীর ভেতরের সমালোচকদের বক্তব্য উড়িয়ে দিয়েছেন। সমালোচকদের অভিযোগ ছিল, প্রশাসন যথেষ্ট সংখ্যক অভিবাসীকে বহিষ্কার করছে না। তবে হোম্যান জোর দিয়ে বলেন, আগামীতে গণনির্বাসন আসছে। যে সব অঙ্গরাজ্য ফেডারেল আইন প্রয়োগে সহযোগিতা সীমিত করছে, সেখানে বিপুল সংখ্যক অভিবাসন কর্মকর্তাকে মোতায়েন করা হবে।

বর্ডার সিকিউরিটি এক্সপোতে বক্তব্য দিতে গিয়ে হোম্যান বলেন, ‘গণনির্বাসনের প্রতিশ্রুতি পূরণ হবেই।’ সেখানে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, যারা বলছে প্রেসিডেন্ট ট্রাম্প গণনির্বাসনের বিষয়ে দুর্বল হয়ে পড়েছেন, তারা কিছুই জানে না। তাদের ‘কিবোর্ড যোদ্ধা’ বলে অভিহিত করেন তিনি। হোম্যান জানান, তিনি ওইদিন সকালে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েইন মুলিনের সঙ্গে কথা বলেছেন। আগামী কয়েক মাসে প্রশাসন কী করবে, তা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, এখনও কিছুই দেখেননি আপনারা। এই বছরটায় বড় কিছু হবে।

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed