নিউজার্সির আটলান্টিক সিটি ডেমোক্র্যাট কমিটির নিয়মিত মাসিক সভা গত ৪ মে বিকেলে আটলান্টিক সিটির একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে| সভায় সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারওমেন কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান|
সভায় আটলান্টিক সিটির কাউন্সিলওম্যান এট লারজ স্টিফেনি মার্শাল, প্যাটিসিয়া বেইলি, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, ডেমোক্র্যাট নেতা ওয়ালটার জনসন, ডোনাল্ড হ্যারিস, জেফ ডরসি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| সভায় ডেমোক্র্যাটিক দল থেকে কংগ্রেসম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী জ্যাক মুলক অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন|
সভায় উপস্থিত ডেমোক্র্যাটিক দলীয় নেতারা আগামী ২ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন|
এছাড়া সভায় ডেমোক্র্যাটিক দলীয় নেতৃবৃন্দ সংগঠনের ¯^ার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়|





Add comment