নিউইয়র্কে প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভা অনুষ্ঠিত

প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্রের ১৬তম সাহিত্য সভা গত ২৭ এপ্রিল জ্যাকসন হাইটসের গ্রীণ টাচ এ অনুষ্ঠিত হয়| স্বল্প সময়ের নোটিশে কবি, সাহিত্যিক, আবৃত্তিকারদের উপস্থিতি ছিলো আন্তরিক| সোহেল হামিদের উপস্থাপনায় ও কে. এম. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন বাংলা বর্ষকে স্বাগত জানানো হয়| এছাড়া স্বরচিত কবিতা, ছড়া, আবৃত্তি ও আলোচনায় সভা উৎসবমুখর হয়ে উঠে|
বৈশাখ নিয়ে স্বরচিত কবিতা পড়ে শোনান সোহেল হামিদ| বিশিষ্ট আবৃত্তিকার এম. এ. সাদেক ও জি. এম. ফারুক খান আবৃত্তি করেন দু’ দুটো করে কবিতা| নাসিরুল আলম পান্থ আবৃত্তি করেন একটি ছড়া ও একটি কবিতা| বিশিষ্ট গায়ক ও কবি নজরুল ইসলাম দু’টি স্বরচিত কবিতা ও একটি গান পরিবেশন করেন| ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র প্রেসিডেন্ট শাহ শহীদুল হক (সাঈদ) সাহিত্য সম্পর্কিত আলোচনায় সুস্থ সাহিত্য সংস্কৃতির বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন| বৈশাখ স্বরণে সাহিত্য সভায় সাহিত্য প্রেমিক ও সাহিত্যসেবী মো: শাহ আলম প্রবাহ এর উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন| সবশেষে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ – বাচিক শিল্পী জি. এম. ফারুক খান উপস্থাপন করেন বাংলা উচ্চারণ এর বিশেষ পর্ব|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed