নিউইয়র্কের লং আইল্যান্ডে মুনার শিক্ষা বৈঠক

দ্বীনি কাজ সম্প্রসারণে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশুদ্ধ ঈমান আর কুরআন-হাদিসের জ্ঞানার্জনের দিকে বিশেষ নজর রাখার তাগিদ দিয়েছেন মুনা লং আইল্যান্ড চ্যাপ্টার আয়োজিত শিক্ষা বৈঠকের আলোচকগণ|
লং আইল্যান্ডের শেল্টাররক ইসলামিক সেন্টারে গত ৩ মে শিক্ষা ˆবঠক এ তাগিদ করেন| চ্যাপ্টার সভাপতি আফজালুর নুর মুনের সভাপতিত্বে ˆবঠক পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়েজ মোহাম্মদ জিয়াউদ্দিন| বিষয় ভিত্তিক আলোচনা করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমেদ নূরুজ্জামান, ডা. সাইদুর রহমান চৌধুরী, ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী, মজলিশে শুরার সদস্য ও নাহারের চেয়ারম্যান ডা. আতাউল হক ওসমানী, নিউইয়র্ক নর্থ জোন সভাপতি মমিনুল ইসলাম মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন| উপস্থিত ছিলেন মুনা নিউইয়র্ক নর্থ জোন সেক্রেটারী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান|
আলোচকরা বলেন, পরস্পর ভ্রাতৃত্ববন্ধন ও ইসলামের মৌলিক সৌন্দর্য্যকে তুলে ধরা প্রত্যেকটা ঈমানদারের ˆনতিক দায়িত্ব| বর্তমান সমাজে দ্বীনি কাজ সম্প্রসারণে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশুদ্ধ ঈমান আর কুরআন-হাদিসের জ্ঞানার্জনের বিকল্প নেই|
লং আইল্যান্ডে দাওয়াতে দ্বীনের পাশাপাশি সমাজ কল্যাণমূলক কাজ করা সময়ের দাবী উল্লেখ করে তারা বলেন, সমাজের প্রত্যেক শ্রেণীর লোকদের সাথে মিশে প্রমাণ করতে হবে আমরা দায়ী ইল্লাল্লাহের কাজ করছি| সমাজের চাহিদা কি তা চিহিৃত করে সমাধানের চেষ্টা করতে হবে| প্রতিবেশীর সাথে রাখতে হবে সুসর্ম্পক, আর এটাই ইসলামের ˆনতিক শিক্ষা| ইসলামী আন্দোলনের কাজকে অভিষ্ট লক্ষ্যে পৌছঁতে হলে ˆনতিক চরিত্র ও ঐক্যের শক্তি অর্জন করতে হবে| কোন অবস্থাতে দ্বীনি পরিবেশকে নষ্ট করা যাবেনা| সমাজের প্রত্যেক স্তরের লোকদের নিকট দরদ মন নিয়ে দাওয়াত দিতে হবে| ‘যেখানে মুসলমান সেখানে হালাকাহ&’| আর এটাই দুনিয়া ও আখেরাতে সফলতার অন্যতম মাধ্যম|
মুমিনদের গুণাবলী সম্পর্কে তারা বলেন, আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে কারীমের বিভিন্ন স্থানে মু’মিন, মুনাফিক, কাফিরদের পরিচয় ও গুণাবলীর বর্ণনা দিয়েছে| এই তিনটি শ্রেণীর নামে ¯^তন্ত্রভাবে তিনটি সূরাও নাযিল করেছেন| আর সূরায়ে ফুরকানের সর্বশেষ কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তায়ালা মু’মিনের বিশেষ গুণাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং এ সকল গুণে গুণবান মু’মনিদেরকে ‘ইবাদুর রহমান’ বা আল্লাহর খাস বান্দা বলে আখ্যা দিয়েছেন| বিপুল সংখ্যক ভাই ও বোনদের উপস্থিতিতে চ্যাপ্টার ও সাব-চ্যাপ্টারে দায়িত্বশীল পরিবর্তন আনা হয়|

BP NEWS USA

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most discussed